২০ অক্টোবর,বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদরাসায় ফেঞ্চুগঞ্জ উপজেলাধীন ঘিলাছড়া ইসহাকিয়া দাখিল মাদরাসার ইসহাকিয়া ছাত্র সংসদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে আলোচনা সভা ও মুবারক র্যালি অনুষ্ঠিত হয়।
মাদরাসার সুপার মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী’র সভাপতিত্বে,সাবেক ছাত্র আব্দুল হামিদ হুমায়দী’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলা রহঃ এর সুযোগ্য নাতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর সভাপতি এস এম মনোয়ার হোসেন,সিলেট পূর্ব জেলার সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সহ তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোঃ আব্দুল মালিক,ফেঞ্চুগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক কাজী মাও.আব্দুল জলিল,সিলেট পূর্ব জেলা নির্বাহী সদস্য হাফিজ বাবলু আহমদ,ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি শাহীন আহমদ,কুলাউড়া উপজেলা সভাপতি ইসমাইল হাসান শাকিল,ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া কামিল মাদ্রাসা শাখা সভাপতি আব্দুর রহমান,তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এহসানুল হাসান,ঘিলাছড়া ইউনিয়ন আল-ইসলাহ’র সাংগঠনিক সম্পাদক মাও.একরাম উদ্দিন,অত্র মাদরাসার শিক্ষক মাও.হাদীউল ইসলাম,সাবেক ছাত্র অয়েছ আহমদ হেলালী।
অন্যন্যদের মধ্যে উপস্হিত ছিলেন মাদরাসার সহ-সুপার মাও.আব্দুল আলিম,শিক্ষক রায়হান আহমদ চৌধুরী,মাও.মিজানুর রহমান,মাও.মাহবুবুর রহমান ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক শরিফুল ইসলাম আসিফ,মাও.ইব্রাহিম আহমদ জালালী সহ বিভিন্ন মসজিদের ইমাম এবং অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রবৃন্দ এলাকার মুসল্লিয়ানে কেরাম প্রমুখ।
মাদরাসার সাবেক বর্তমান ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।



