সিলেটের ফেঞ্চুগঞ্জ হাটুভাঙ্গা আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা বাহা উদ্দিন ২০২২ সালের জাতীয় শিক্ষা সপ্তাহে মাদরাসা পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় ১১ই সেপ্টেম্বর রবিবার সকালে মাদরাসার কনফারেন্স হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মাদরাসার সাবেক এডহক কমিটির সভাপতি শাহ হোসাইন মোহাম্মদ বাবু’র সঞ্চালনায় ও মাদরাসার বর্তমান গভর্নিং বডির সভাপতি গোলাম মাওলার সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মো. মুহি উদ্দিন, শিক্ষক নবী হোসেন নবীন, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা আতাউর রহমান, মাওলানা শাহজাহান আহমেদ। আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা মুহিত আহমেদ শাহ, সাংবাদিক হাবিলুর রহমান জুয়েল, আব্দুল বাছিত, মোহাম্মদ আফতাব উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, ফয়েজুল হক, প্রমুখ।
এ সময় মাওলানা বাহা উদ্দিন কে উপস্থিত অতিথিবৃন্দ সম্মাননা স্বারক তুলে দেন।



