place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেয়েরা এখন বাংলাদেশের সম্পদ : শহীদ জায়া শ্যামলী নাসরিন

দুলাল মিয়া
  • প্রকাশের সময় : সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৬৮১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাথে ‘সম্প্রীতি বাংলাদেশে’র মতবিনিময়

শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী বলেছেন, মেয়েরা আজ দাঁড়িয়েছে, স্বনির্ভর হয়েছে। মেয়েরা এখন বাংলাদেশের সম্পদ। নারী মুক্তিই আমাদের ভরসা। সোনার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হলে নারীদের আরও এগিয়ে আসতে হবে। সিলেটের নারী সাংবাদিকরা সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাব প্রতিষ্ঠার মাধ্যমে নিজেদেরকে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এটা একটি লড়াই। তবে মনে রাখতে হবে ভালো কাজ করতে গেলে কষ্ট আসবে, সেগুলো মেনে নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। এখানে তোমাদের থামলে হবে না।

গত শুক্রবার (১৯ আগস্ট) রাত ৯টায় স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের (সিউজা) সাথে সম্প্রীতি বাংলাদেশ নামক একটি সামাজিক সংগঠনের মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় বলেন, সাংবাদিকতার ছাত্র ছিলাম, কিন্তু বিভিন্ন কারণে সাংবাদিকতা করা হয়নি। তিনি সিলেটের নারী সাংবাদিকদের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বর্তমান প্রেক্ষাপটে সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের গঠন খুবই ভালো উদ্যোগ। সিলেটের মত রক্ষণশীল জায়গায় নারী সাংবাদিকরা যে নতুন ধারার সূচনা করেছেন তাঁর সফলতা কামনা করি। তিনি আরও বলেন, এক্ষেত্রে এখন আগের তুলনায় অনেক সুযোগ সুবিধা বেড়েছে। এখন জেলা শহরে থেকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করা যায় টেকনোলজির কল্যাণে। সিলেটের নারী সাংবাদিকরা যেনো দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করতে পারে সেই আশা ব্যক্ত করছি।

সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের সভাপতি সুবর্ণা হামিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিলা ববির পরিচালনায় আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন, সিলেট জেলা মহিলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা, বেগম রোকেয়া ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পদক প্রাপ্ত সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেসা হক, সম্প্রতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক মামুন আল মাহতাব স্বপ্নীল, রেড টাইমস পত্রিকার সম্পাদক কবি সৌমিত্র দেব, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজনীন হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক সামির মাহমুদ, সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের উপদেষ্টা হাসিনা মহিউদ্দিন ও সেলিনা আক্তার চৌধুরী, সিলেট ফটোজার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমা বাসিত, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালমা সুলতানা, সিলেট উইমেনস চেম্বার অব কমার্সের সভাপতি স্বর্ণলতা রায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইকবাল মুনশি, কাউন্সিলর নাজনিন আক্তার কণা, শিক্ষিকা ফৌজিয়া আক্তার, ডা. ওয়াজিমা ইশরাত চৌধুরী, ব্যবসায়ী ও সমাজসেবী ফারমিছ আক্তার, সমাজসেবী চৌধুরী জান্নাত রাখি, চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী, সিলেটে উইমেনস জার্নালিস্ট ক্লাবের সহসভাপতি অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক হেনা মমো, কার্যনির্বাহী সদস্য শ্রাবণী তালুকদার, সাংবাদিক তারেক চৌধুরী রাহেল, আজহার উদ্দিন শিমুল, জাকারিয়া হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281