place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেঞ্চুগঞ্জে নৌকাডুবি, শিক্ষার্থী নিহত

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ আগস্ট, ২০২২
  • ৬৪৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে স্কুলে যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনা ঘটেছে। আর এ ঘটনায় মোর্শেদ জাহান ফেরদৌসী (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী মারা গেছে।

আজ বুধবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় বুড়িকেয়ারি হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোর্শেদ জাহান ফেরদৌসী উপজেলার ছত্রিশ গ্রামের সেজুল মিয়ার মেয়ে এবং স্থানীয় ফরিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানাগেছে বুধবার সকাল সাড়ে ৯ টার টার দিকে ছত্তিশ গ্রাম থেকে বিদ্যালয়ে আসার জন্য খোলা নৌকায় প্রায় ২০ জন শিক্ষার্থী রওয়ানা দেয়। নৌকাটি ফেঞ্চুগঞ্জ ডাক বাংলার পার্শ্ববর্তী পিটাইটিকর গ্রামের বুড়িকিয়ারি বিলে আসার পর হঠাৎ করে উল্টে গিয়ে ডুবে যায়। এ সময় শিক্ষার্থীদের চিৎকার শুনে আশপাশের স্থানীয়রা তাদের উদ্ধার করতে তৎপরতা চালান। সবাইকে উদ্ধার করা গেলেও তলিয়ে যায় মোর্শেদ জাহান ফেরদৌসী। পরে স্থানীয় জেলেরা জাল দিয়ে খোঁজে তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে নৌকাডুবিতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকে মুহ্যমান হয়ে পড়েছে নিহতের স্বজনরা।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281