place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দক্ষিণ সুরমায় তরুণী ধর্ষণ, ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ জুলাই, ২০২২
  • ৮১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজারে এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যার পর কামালবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আল আমিন আহমেদ রনি (২৫) নামের ওই যুবক কামালবাজার এলাকার শৈষ্যউরা গ্রামের মৃত আয়না মিয়ার ছেলে। তিনি স্থানীয় ছাত্রলীগ নেতা ও আওয়ামী ছাত্র সংগঠন পরিষদের সাথে জড়িত। আল আমিন স্থানীয় ফরহাদপুর শেখরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্থায়ী দপ্তরির কাজ করেন। ধর্ষণের শিকার ওই তরুণী শৈষ্যউরা এলাকার বাসিন্দা।
তাকে গ্রেফতারের বিষয়টি  নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, কামালবাজার এলাকা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
তিনি জানান, ভিকটিম ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি’তে চিকিৎসাধীন রয়েছেন।
মামলা সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার তরুণী প্রতিবন্ধী হওয়ায় কিছুটা বেশি বয়সে তাকে শৈষ্যউরা এলাকার ফরহাদপুর শেখরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ছেন। এই স্কুলে অস্থায়ী দপ্তরির কাজ করেন আল আমিন।
তথ্য সংগ্রহ – সিলেট ভিউ

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281