place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সকলকে কাছে টেনে সঠিক আকীদা ও আদর্শের দাওয়াত দিতে হবে- ইমাদ উদ্দিন চৌধুরী 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী বলেছেন, সমাজে একদল মানুষ রয়েছে যারা ইমাম-মুজতাহিদগণের ভুল খুঁজতে ব্যস্ত। নিজেদের ছাড়া অন্য সকলকে তারা বাতিল মনে করে। সবস্থানে শিরক খুঁজে। এখানেও অনেকে শিরক, বিদাআত খুঁজতে এসে হতাশ হয়ে ফিরে যায়। তারা মদীনার রাহগীরদেরকে নবীর যিয়ারতে যেতে নিষেধ করে। বাবা ছেলের মধ্যে দ্বন্ধ লাগিয়ে ছেলের দ্বারা বাবাকে গোমরাহ আখ্যা দিয়ে তাদের অপদস্থ করে। ওলী-আল্লাহদের নিয়ে কটুক্তি করে। আল্লাহর ওলীদের শানে কটূক্তি করে ইতিহাসে কতো মানুষের মউতের সময় ঈমান নসিব হয়নি। এদের থেকে মুসলিম উম্মাহকে আল্লাহ হেফাযত করুন। আমরা তাদের হিদায়াতে জন্য দুআ করবো। সত্যের কাফেলা তালামীযে ইসলামিয়ার কর্মীদের সকলকে কাছে টেনে সঠিক আকীদার দাওয়াত দিতে হবে। মানুষকে প্রিয়নবীর আদর্শ ও সত্যের পথ দেখাতে হবে।

১৪, ১৫, ১৬ জুলাই ২০২২, সিলেটের জকিগঞ্জস্থ ফুলতলী ছাহেব বাড়িতে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া আয়োজিত ৩ দিনব্যাপী ‘বিশেষ প্রশিক্ষণ কর্মশালা’র প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, হযরত মাওলানা শিহাব উদ্দিন চৌধুরী ফুলতলী, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী। উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ দুলাল আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুজতবা হাসান চৌধুরী নুমান, সহ-সাধারণ সম্পাদক সুলতান আহমদ ও সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান ফরহাদ এর যৌথ সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা জ.উ.ম আব্দুল মুনঈম মনজলালী, যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নজমুল হুদা খান, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহযোগী অধ্যাপক মাওলানা আব্দুল মুছাব্বির, ঢাকা র‍্যাব- ১ এর সহকারী পরিচালক নুমান আহমদ, রাখালগঞ্জ দারুল কুরআন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, সিলেট সরকারি আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা জিয়াউল হক চৌধুরী, সিলেট মদনমোহন কলেজের প্রভাষক ও দৈনিক শুভ প্রতিদিনের বার্তা সম্পাদক সালমান ফরিদ।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুসলিম হ্যান্ডস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক সম্পাদক মাওলানা নজীর আহমদ হেলাল, অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, তালামীযে ইসলামিয়া’র সাবেক সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান, সাবেক সভাপতি রেদওয়ান আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, আনজুমানে আল ইসলাহ স্পেনের সাধারণ সম্পাদক মো۔ গিয়াস উদ্দিন।

এতে উপস্থিত ছিলেন তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সহ সভাপতি হুমায়ূনুর রহমান লেখন,
সাংগঠনিক সম্পাদক মো. মনজুরুল করিম মহসিন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রেদ্বওয়ানুল হক শিমুল, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম তালুকদার, অর্থ সম্পাদক আব্দুল জলিল, অফিস সম্পাদক হোসাইন মুহাম্মদ বাবু, স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক রেদওয়ান রাশিদ, সদস্য আবু সায়িদ বখত নিয়াজী।

আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর সভাপতি এস এম মনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি মিফতাহুল ইসলাম তালহা, ঢাকা মহানগর সভাপতি মো. ইমাদ উদ্দিন, প্রাইভেট ইউনিভার্সিটি জোন, সিলেট’র সভাপতি সুলাইমান আহমদ চৌধুরী, সিলেট পূর্ব জেলার সভাপতি ইসলাম উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ জেলা সভাপতি আব্দুল গণি সোহাগ, মৌলভীবাজার জেলা সভাপতি এম. কাওছার আহমদ, শাবিপ্রবি সভাপতি গাউছুল আলম, গাজীপুর জেলা সভাপতি আল আমিন আহমদ সিদ্দিকী, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান সাদেক, ইসলামি বিশ্ববিদ্যালয় সভাপতি মো. সাইফুল্লাহ বিন নামর, হবিগঞ্জ জেলা সভাপতি সাদেকুর রহমান সাদেক, সিলেট মহানগরীর সহ-সভাপতি আতিকুর রহমান সাকের, মারুফ আহমদ, সিলেট পূর্ব জেলার সহ-সভাপতি সাইদুল ইসলাম,সুনামগঞ্জ জেলা সহ সভাপতি নূর হোসেন, হবিগঞ্জ জেলা সহ-সভাপতি ইমরান আল ইমন, সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক কাওছার হামিদ সাজু, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পি, গাজীপুর জেলার সাধারণ সম্পাদক মো. মাছুম বিল্লাহ, সিলেট পূর্ব জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল, সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক কুতুব আল ফরহাদ, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক নাসির খাঁন, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক সায়েম হোসাইন, শাবিপ্রবি সাধারণ সম্পাদক শাহ ইয়াহইয়া আহমদ, প্রাইভেট ইউনিভার্সিটি জোন সিলেট’র সাধারণ সম্পাদক গুলজার আহমদ খাঁন জামি প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281