place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রিপনের সাংবাদিকদের নিয়ে ভিন্ন আয়োজন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৬৪৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে বন্যার্থদের পাশে থেকে তাদের নিয়মিত খোজ খবর প্রকাশ করায় নিজ উদ্যোগে সাংবাদিকদের সম্মানিত করলেন ফেঞ্চুগঞ্জের তরুণ সমাজসেবক মশিউর রহমান রিপন।

৭ জুলাই বৃহস্পতিবার বিকেলে তরুণ সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রিপন ফেঞ্চুগঞ্জ উপজেলার বন্যাদুর্গত মানুষের পাশে থেকে খবর প্রকাশ করায় ফেঞ্চুগঞ্জের বেশ কয়েকজন সাংবাদিকদের আজ এক মত বিনিময় ও সম্মাননা প্রদান অনুষ্ঠান আয়োজন করেন।

এ সময় সভাপতিত্ব করেন – প্রবীন সাংবাদিক এস এম মামুনুর রশীদ, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ উপজেলার সাবেক ছাত্রনেতা মশিউর রহমান রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – দৈনিক যুগের কন্ঠস্বর পত্রিকার সিলেট জেলা ব্যুরো প্রধান মুহাম্মদ জুয়েল, দৈনিক জালালাবাদ এর ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি আব্দুল্লাহ আল নোমান, দর্পণ টিভির রিপোর্টার দুলাল মিয়া, হলি সিলেট এর বিশেষ প্রতিনিধি শামসুদ্দিন, সহ সমাজকর্মী কামাল আহমদ, আলী হোসেন, আব্দুল বারিক, প্রমুখ।

এ সময় প্রধান অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন – আমি সমাজের সবার সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে চাই। আমি দেখেছি কিভাবে সাংবাদিকেরা বন্যার তথ্য সহ বিভিন্ন দুর্যোগ মোকাবেলায় সাংবাদিকরা জাতীর সামনে যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করেন৷ এতে আমি তাদের এই সংবাদগুলো দেখে উৎসাহ প্রকাশ করি। তারা যদি এভাবে জীবনের ঝুঁকি নিয়ে সংবাদ প্রচার না করতেন তাহলে মহামারি সহ অন্যান্য মোকাবিলায় মানুষ কিভাবে কি করা উচিৎ তা জানতে পারত না।

মশিউর রহমান রিপন বলেন, এ সকল সাংবাদিকরা তাদের পরিবার পরিজন পিছনে রেখে জাতীয় সামনে সংবাদ তুলে ধরেন। কিন্তু আমরা তাদের কি মূল্যায়ন দেই? তাই আমার আজকের এই ক্ষুদ্র প্রচেষ্টা। এটা কোন দান বা অনুদান নয় ব্যক্তিগত উপহার।

অনুষ্ঠানের সভাপতি সাংবাদিক এস এম মামুনুর রশীদ বলেন, সাংবাদিকরা এখন এই দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । বিশেষ করে তাদের বিভিন্ন ভিডিও চিত্র ও কলমের কালির মাধ্যমে তারা বন্যা কবলিত মানুষের অবস্থান তুলে ধরছে। এতে মানুষ জানতে কোথায় কি সমস্যা রয়েছে।

 

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281