place বাংলাদেশ সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

বন্যাদুর্গত মানুষের পাশে ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ আমেরিকা

ফেঞ্চুগঞ্জ( সিলেট) প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ৭৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের ফেঞ্চুগঞ্জে স্বরণকালের ভয়াবহ বন্যায় কবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা অব্যাহত রেখেছেন ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশন অফ ইউএসএ (ইনক) সদস্যরা। সংঘঠনটি ইতমধ্যে ফেঞ্চুগঞ্জের বিভিন্ন আশ্রয়কেন্দ্রগুলোতে গত ৭ দিন যাবত ধারাবাহিক খাদ্য সহায়তা (রান্না করা) দিয়ে আসছে। এরই কার্যক্রম হিসেবে আজ (বৃহস্পতিবার) ৩০ শে জুন সকালে উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রম শুরু করেছে।

সংগঠনের সভাপতি জুনেদ আহমদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাওসারুজ্জামান কয়েস এর দিক নির্দেশনা এবং অন্যান্য সদস্যদের সহযোগিতা এ কার্যক্রম অব্যাহত রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য লোকমান হোসেন লুকু, হেলাল, জাহেদ আহমেদ, হোসাইন আহমদ, সেলিম আহমদ, শামীম আহমদ, ঘিলাছড়া জমিরুন্নেছা একাডেমির শিক্ষক প্রতিনিধি সোহাগ আহমেদ, সহ অন্যান্যরা এ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

সংগঠনের বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রেখন আহমেদ জানান, আমরা ফেঞ্চুগঞ্জ অর্গানাইজেশনের মাধ্যমে বিগত করোনাকালীন সময়েও মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি এবং বর্তমানেও এই দুর্যোগ মোকাবেলায় আমরা নিয়মিত কার্যক্রম করে আসছি। এর মধ্যে আমরা গত এক সপ্তাহ প্রতিটি আশ্রয়কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করেছি এবং আজ সকাল থেকে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ বিতরণ শুরু করেছি। এবং যতদিন বন্যাদুর্গত মানুষ আশ্রয়কেন্দ্রে রয়েছে আমরা তাদের খাবার দেব এবং তাদের পুনর্বাসনের জন্য আমাদের পক্ষে চেষ্টা করব।

চিকিৎসা প্রদান করেন – ডাক্তার দুলাল হোসেন, ডা.সাব্বির আহমেদ, ডাক্তার ফারহানা মিতু, ডা. কেশব দাস।

উল্লেখ্য সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে এ পর্যন্ত প্রায় সকল প্রবাসী সংগঠন সরকারের পাশাপাশি কাজ করে যাচ্ছে।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281