place বাংলাদেশ রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেসবুকে আবারও সাহসিকতা দেখালেন পরীমনি

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঢালিউডের আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি। সম্প্রতি পরীমনি নিয়ে দেশে শুরু হয়েছে তুমুল আলোচনা। নিজের উপর ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনেছিলেন এই অভিনেত্রী। তার দু’দিন পর পরীমনির বিরুদ্ধে ঢাকার এক নাইট ক্লাবে গিয়ে ভাঙচুরের অভিযোগ উঠে। তারপরে গণমাধ্যমে খবর আসে, জ্বর কাঁশি নিয়ে অসুস্থ পরীমনি। তবে পরীমনি নিজে জানালেন জরে আক্রান্ত নন তিনি। তার পিরিয়ড/ঋতুস্রাব হয়েছে।

তবে এর আগে একাধিক অভিনেত্রীকে পিরিয়ড সংক্রান্ত বিজ্ঞাপনচিত্রে অংশ নিতে দেখা গেছে। তবে পরীমনি বাস্তবেই জানালেন তার পিরিয়ড হওয়ার খবর।

শুক্রবার (১৮ জুন) রাতে এই অভিনেত্রী তার ‘স্মৃতি পরী মণি’ নামের ব্যক্তিগত ফেসবুক একাউন্ট থেকে স্ট্যাটাস দিয়ে লেখেন, ‘অতি উৎসুক জনতাগণ, আমার কাশি-গলা ব্যথা হয়নি, আমার পিরিয়ড হয়েছে। সাথে জ্বরও…ধন্যবাদ।’ এই পোস্ট দেখার পর পরীমনিকে সাবধানে থাকতে বলেছেন তার সোশ্যাল মিডিয়ার ভক্তরা। কেউ আবার তার শরীরের যত্ন নেয়ার কথা বলেছেন। পাশাপাশি বহু নেটিজেন নায়িকার এই পোস্টের নিচে বিস্ময় প্রকাশ করেছেন। কেউ কেউ আবার দিয়েছেন ‘হা হা’ রিঅ্যাক্ট।

এর আগে শুক্রবার (১৮ জুন) সন্ধ্যায় পরীমনি গণমাধ্যমকে জানান, তিনি জ্বরে আক্রান্ত। গত কয়েকদিনের মানসিক চাপে তিনি বিধ্বস্ত। নানা ধকল পোহাতে হয়েছে তাকে। যার জেরে তিনি শারীরিক ভাবে ভিষণ অসুস্থ হয়ে পড়েছেন। এবার সেই খবরের সঙ্গে জানালেন পিরিয়ড হওয়ার খবর।

গত ৯ জুন মধ্যরাতে সাভারের বোট ক্লাবে যৌন হেনস্তা ও মারধরের শিকার হন পরীমনি। ঘটনার চারদিন পর গত রবিবার সংবাদ সম্মেলন করে প্রকাশ করেন সবকিছু। পরের দিন সোমবার সাভার মডেল থানায় মামলাও করেন। পরীমনির মামলা গুরুত্বের সঙ্গে নিয়ে ওই দিনই মামলার প্রধান আসামি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা রিমান্ডে রয়েছেন। গ্রেপ্তারের সময় মাদক উদ্ধার হওয়ায়, তাদের বিরুদ্ধে মাদক আইনেও মামলা হয়েছে।

এদিকে, বোট ক্লাবের ঝামেলার মধ্যে আবার গুলশানের অল কমিউনিটি ক্লাবে ভাঙচুরের অভিযোগ উঠেছে পরীমনির বিরুদ্ধে। ক্লাব কর্তৃপক্ষ গত বুধবার সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করে। তারা জানায়, গত ৮ জুন গভীর রাতে পরীমনি তার কয়েকজন সঙ্গী নিয়ে ক্লাবে যায়। কিন্তু রাত বেশি হওয়ায় এবং ড্রেস কোড না মানায় সেখানে তাদের ঢুকতে বাধা দেয়া হয়। এর পরই সেখানে ভাঙচুর করেন নায়িকা।

 

তবে এই অভিযোগ অস্বীকার করেছেন পরীমনি। তিনি দাবি করেছেন, এটা তার বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। বোট ক্লাবে তাকে যৌন হেনস্তা ও হত্যাচেষ্টার ঘটনা ধামাচাপা দিতে একটা মহল পরিকল্পিতভাবে এই অভিযোগ তুলেছে। নইলে এক সপ্তাহেরও বেশি সময় আগে ঘটে যাওয়া ঘটনা এখন কেন সামনে আসবে। ওই ক্লাবে তিনি ভাঙচুর করেননি বলেও দাবি করেন অভিনেত্রী।

বিনোদন /জালালাবাদ /৩৫৭৮

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281