place বাংলাদেশ শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

আল ইসলাহ কর্মীদের জনগণের সেবক হিসেবে কাজ করতে হবে : শিহাব উদ্দিন আলিপুরী

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১
  • ১০৪১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট জেলা শাখার সহ-সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আলিপুরী বলেছেন, নিজেকে সংশোধন করে আল্লাহর রাস্তায় নিজেকে পরিচালিত করতে আল ইসলাহ প্রয়োজন। কেননা আল ইসলাহ এমন একটি সংগঠন যার উদ্দেশ্য একজন ঈমানদার পরিশুদ্ধ মানুষ সৃষ্টি করা। সমাজের বর্তমান ফিতনা ফেসাদের এই সময় আল ইসলাহ কর্মীদের জোড়ালো অবস্থান নিতে হবে। প্রতিটি এলাকায় আল ইসলাহর দাওয়াত পৌঁছে দিয়ে মানুষকে হক্বের পথে আহবান জানাতে হবে।

তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করেছি কিছুদিন পূর্বে কুলিল্লার যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত বেদনাদায়ক। এদেশে হিন্দু মুসলিম বিনা দ্বন্দ্ব নিয়ে স্বাধীনতার পূর্ব থেকে মানুষ মিলে মিশে রয়েছে। এসব দেখে এক শ্রেণির লোকেরা তা মেনে নিতে পারছে না তাই তারা বারবার মুসলিম এবং হিন্দুদের নিয়ে উপহাস করার চেষ্টায় লিপ্ত। তারা সম্প্রীতি চায় না। এজন্য একটি সুন্দর পরিপূর্ণ সমাজ গঠনের জন্য আল ইসলাহ কর্মীদের আরও গুরুত্বপূর্ণ কাজ করতে হবে।

তিনি আজ ৪ ডিসেম্বর শনিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ আয়োজিত উপজেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা এম এ জলিল ও সদস্য সৈয়দ মওদুদ আহমেদ আদিলের যৌথ সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা শাখার সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুর রউফ, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম।

সম্মেলনে আরও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন – ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মাওলানা বদরুদ্দোজা, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর মো. নূরী, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুস শাকুর, মাওলানা মিনহাজ উদ্দিন, হাফিজ খলিলুর রহমান, মো. আবুল বাশার, হাফিজ আছকর আলী, মাওলানা ইমাদ উদ্দিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি হাফিজ আব্দুল্লাহ আল মাওসুফ, প্রমুখ।

সম্মেলন পরবর্তী বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ ফেঞ্চুগঞ্জ উপজেলার (২০২১-২৪) সেশনের নতুন কমিটি ঘোষণা করেন সিলেট জেলা আল ইসলাহ নেতৃবৃন্দ।

মাওলানা হারুনুর রশীদ কে সভাপতি ও মাওলানা এম এ জলিল কে সাধারণ সম্পাদক এবং মো. শাহ নেওয়াজ কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281