place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সিলেটে করোনা পরিস্থিতি ভয়াবহ জরুরী সভার আহবান করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ১০৫৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

দিনদিন সিলেটে ভয়াবহ রুপ ধারণ করছে করোনা পরিস্থিতি। দু-একদিন পরপরই ভাঙছে করোনায় সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত শনাক্তের রেকর্ড।

এমন পরিস্থিতিতে করণীয় নির্ধারণে জরুরি সভার আয়োজন করেছে সিলেট সিটি করপোরেশন। আজ মঙ্গলবার দুপুরে জরুরী সভার আহবান করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের এমপি ড. এ কে আব্দুল মোমেনের যুক্ত থাকার কথা রয়েছে।

বিষয়টি সোমবার (২ আগস্ট) রাতে নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের গণসংযোগ কর্মকর্তা (পিআরও) আলীম শাহ।

তিনি বলেন, সিলেটের ভয়াবহ করোনা পরিস্থিতি কিভাবে সামাল দেয়া যায় এ নিয়ে পরিকল্পনা গ্রহণ করতে মঙ্গলবার দুপুর ১২টায় নগরভবনে মেয়র আরিফুল হক চৌধুরী এক জরুরি সভা আহ্বান করেছেন। সভায় করোনা সংক্রমণ রোধ, অক্সিজেন সরবরাহ, আইসিইউ বেড এবং সাধারণ শয্যা বৃদ্ধিসহ করোনা পরিস্থিতি মোকাবেলায় নানা বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ ভার্চুয়ালি সভায় অংশগ্রহণের কথা রয়েছে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপির।

এছাড়াও সভায় অংশ নেবেন স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং রাজনীতিবিদ, বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সভা শেষে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জানা গেছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281