place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সিলেটে করোনার নতুন রেকর্ড ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু, আক্রান্ত ৭৩৬ জন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৯৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৫ জন। এর আগে করোনায় আক্রান্ত হয়ে একদিনে এত মৃত্যু দেখেনি সিলেট। এর পূর্বে গত ২৬ জুলাই একদিনে ১৪ জনের সর্বোচ্চ মৃত্যু দেখে সিলেট বিভাগ।

এছাড়াও মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বিভাগে আরও ৭৩৬ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যা বিভাগটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। গতকাল মঙ্গলবার সিলেটে একদিনে সর্বোচ্চ ৭০৮ জনের করোনা শনাক্ত হয়। একদিনের ব্যবধানে এই সংখ্যা বেড়ে ৭৩৬ জনে দাঁড়ালো।

বুধবার (২৮ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করা শনাক্ত হওয়া ৭৩৬ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩৭ হাজার ৬৫৪ জনে। যাদের মধ্যে সিলেট জেলায় ২০ হাজার ৮০০ জন, সুনামগঞ্জে ৪ হাজার ৩২২ জন, হবিগঞ্জ জেলায় ৪ হাজার ৩৪৭ জন, মৌলভীবাজারে ৫ হাজার ১০৭ জন ও সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ হাজার ৭৮ জন।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে শনাক্ত হওয়া ৭৩৬ জন করোনা আক্রান্ত রোগীর ২৮৮ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া বিভাগে সুনামগঞ্জ জেলার ১১৬ জন, হবিগঞ্জের ৫৪ জন ও মৌলভীবাজার জেলার বাসিন্দা ২২৫ জন। এদিকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৫৩ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

সিলেটে বিভাগে বুধবার দৈনিক শনাক্তের হার ৩৯ দশমিক ৩৬ শতাংশ। যার ৩৮ দশমিক ২৭ শতাংশ সিলেট জেলায়, সুনামগঞ্জ ৩৮ দশমিক ৮০ শতাংশ, হবিগঞ্জে ৪১ দশমিক ২২ শতাংশ ও মৌলভীবাজারে ৪০ দশমিক ৯৮ শতাংশ।

সর্বশেষ তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ১৭ জন রোগী।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281