place বাংলাদেশ বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

কানাইঘাটে চলন্ত সিএনজি’তে ধর্ষণের চেষ্টা,অাটক দুই

হোসাইন আহমদ, কানাইঘাট প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১০২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের কানাইঘাটে এবার এক বীমা নারীকর্মী ধর্ষণের হাত থেকে বাচঁতে গিয়ে চলন্ত সিএনজি (অট্রোরিক্সা) থেকে লাফ দিয়ে রক্তাক্ত আহত হয়েছে। সে উপজেলার ঝিঙ্গাবাড়ি ইউপির গোয়ালজুর গ্রামের ইজ্জত উল্লাহ’র মেয়ে। রবিবার বিকাল ৪ টার দিকে গাছবাড়ি-হরিপুর রাস্তার সেলফী ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। জানা যায় মেয়েটি গাছবাড়ি বাজারের ন্যাশনাল লাইফ ইন্সুরেন্সে কাজ করে। প্রতিদিনের ন্যায় সে গাছবাড়ি বাজার থেকে সিএনজি যোগে বাড়িতে ফিরছিল। এসময় সিএনজি চালক একই ইউপির বাখাইরপাড় গ্রামের রিয়াজ উদ্দিনের পুত্র দুদু মিয়া ও মৃত আব্দুর রহিমের পুত্র বশর সিএনজিতে ছিল। তারা মেয়েটিকে তার গন্তব্যস্থলে না নামিয়ে দ্রুত হরিপুরের দিকে চলতে তাকে। এবং মেয়েটির বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত বুলিয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে সে তাদের কবল থেকে ইজ্জত রক্ষা করতে চলন্ত সিএনজি থেকে লাফ দিয়ে রক্তাক্ত আহত হলে সিএনজি চালকরা গাড়ি নিয়ে পালিয়ে যায়। এসময় হরিপুর থেকে আসা অপর একটি সিএনজি আহত মেয়েটির চিৎকার শুনে গাড়ি থামিয়ে দ্রুত তার দিকে ছুঠে যায়। এবং তাকে উদ্ধার করে পাল্টা দুদুদের সিএনজি ধরার চেষ্টা করে। এবং এ সংবাদ হরিপুর সিএনজি স্ট্যান্ডের চালকদের জানিয়ে দেয়। সাথে সাথে হরিপুরের সিএনজি চালক ও এলাকার মানুষ জড়ো হয়ে দুদু ও বশরকে আটক করে। ইতি মধ্যে খবর পেয়ে জৈন্তপুর মডেল থানা পুলিশের এসআই দিদার একদল পুলিশ নিয়ে সেখানে হাজির হন। পক্ষান্তরে ধর্ষণের চেষ্টাকারী ঐদুইজনকে আটক করতে সরেজমিন হয়ে হরিপুরে একদল পুলিশ নিয়ে হাজির হয়েছেন কানাইঘাট থানা পুলিশের এসআই সাইদুল ইসলাম। এরপর সিলেট র‌্যাব-৯’র সদস্যরা ঘটনাস্থলে পৌছে দুদু ও বশরকে আটক করেন। বর্তমানে তারা র‌্যাব হেফাজতে রয়েছেন বলে এসআই সাইদুল ইসলাম জানিয়েছেন। কানাইঘাট থানার এসআই সাইদুল ইসলাম আরো জানান এ সময় তিনি উপজেলার গাছবাড়ি এলাকায় দায়িত্বরত ছিলেন। থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বিষয়টি তাকে অবহিত করলে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুঠে যান। এদিকে কানাইঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ধর্ষণের চেষ্টাকারী দুদু ও বশরকে দ্রুত আটক করতে জৈন্তাপুর মডেল থানা পুলিশকেও অবহিত করেন। ওসি তদন্ত জাহিদুল হক জানান র‌্যাব-৯ গ্রেফতারকৃত দুইজনকে এখনো কানাইঘাট থানায় সোর্পদ করেনি। আহত মেয়েটিকে ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

Jalalabadview24

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281