place বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

ঢাকা মহানগর ছাত্রদলের নতুন কমিটিতে যারা

সিলেটের সূর্য্য ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ১০৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

সংগঠনের সুপার ইউনিট খ্যাত ঢাকা মহানগরের চারটি ইউনিটের দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। চার ইউনিট হলো-উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম। 

দুটি জাতীয় পার্টি একসাথে হতে পারে না : জি এম কাদের

বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল কমিটি ঘোষণা করেন।

 

ঘোষিত কমিটিতে মহানগর উত্তরের আহ্বায়ক জসিম সিকদার রানা, সদস্য সচিব রুহুল আমিন সোহেল; মহানগর দক্ষিণে আহ্বায়ক শাহ আলম (পাভেল সিকদার), সদস্য সচিব নিয়াজ মাহমুদ নিলয়; মহানগর পূর্বে শেখ খালিদ হাসান জ্যাকি, সদস্য সচিব আল আমিন এবং মহানগর পশ্চিমে মহসিন সিদ্দিকী রনি ও সদস্য সচিব আশরাফুল হোসেন মামুন।

গত ১৬ জুন মেয়াদোত্তীর্ণ ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ছাত্রদল। ওই সময় সংগঠনের নেতারা জানান, প্রতিটি ইউনিটকে সুশৃঙ্খল, সুসংগঠিত ও গতিশীল করে গড়ে তোলার জন্য আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট নতুন কমিটি গঠন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যেই এসব কমিটি ঘোষণা করেছে সংগঠনের নেতৃবৃন্দ।

তবে নতুন কমিটি একতরফাভাবে করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে ক্ষুব্ধ মহানগরের চার ইউনিটের অধিকাংশ নেতাকর্মী।

ছাত্রদলের কেন্দ্রীয় দুইজন সহ-সভাপতি এবং মহানগরের বিলুপ্ত কমিটির একাধিক নেতা জানান, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক কারও সঙ্গে কোনো আলোচনা না করেই হঠাৎ করে এই কমিটি ঘোষণায় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ক্ষোভ কোথায় গিয়ে থামবে বলা মুশকিল।

জালালাবাদ /৫৮০০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281