place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

ফের হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ করলেন ‘আতিক’

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১১৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট ৩ আসনের উপ-নির্বাচনের নির্বাচনী প্রচার প্রচারণা সহ অন্যান্য কর্মসূচি লকডাউনের কারনে আপাতত বন্ধ রয়েছে। নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে আবারও আওয়ামীলীগ প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন সিলেট ৩ আসনে জাতীয় পার্টি ‘র প্রার্থী আতিকুর রহমান আতিক।

গতকাল বুধবার (৭ জুলাই) বেলা ২ টায় সিলেটের জেলা প্রশাসক ও সিলেট ৩ আসনের উপ নির্বাচনে নিয়োগপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা এম কাজী এমদাদুল ইসলামের নিকট আতিকের পক্ষে অভিযোগটি দায়ের করেন তার নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক আহসান হাবিব মঈন ও মো. মামুনুর রশীদ মামুন।

লিখিত অভিযোগে রিটার্নিং কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, সিলেট ৩ আসনের উপনির্বাচনে সকল প্রার্থীর জন্য নির্বাচন কমিশন সমান সুযোগ-সুবিধা প্রদানের নির্দেশনা দিয়েছেন। এছাড়া এই করোনা পরিস্থিতিতে চলমান কঠোর লকডাউন চলাকালে (সংসদীয় আসন ২৩১) সিলেট-৩ এর উপনির্বাচনে গত ১ জুলাই থেকে সব ধরনের প্রচারণা বন্ধ রাখার নির্দেশ জারি করা হয়। নির্দেশনা মেনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমানসহ স্বতন্ত্র প্রার্থীরা সব ধরনের প্রচারণা থেকে বিরত রয়েছেন।

কিন্তু আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নিষেধাজ্ঞা অমান্য করে নির্বাচনী এলাকার তিনটি উপজেলাতেই বিরামহীণভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তার প্রচারণার ছবিসহ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে পোস্টও করছেন হাবিব ও তাঁর কর্মীরা। হাবিব নিজে সকল কর্মসূচিতে উপস্থিত হয়ে বক্তব্যও প্রদান করছেন।

এমন পরিস্থিতিতে নির্বাচনী বিধিমালা অনুযায়ী আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া একান্ত আবশ্যক বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আতিক রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ করেন।

উল্লেখ্য , গত ১১ মার্চ করোনায় আক্রান্ত হয়ে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী মারা যান। তার মৃত্যুতে শূন্য এ আসনে আগামী ২৮ জুলাই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ আসনে ৩ লাখ ৫২ হাজার ভোটার ১৪৯টি কেন্দ্রে ভোট দেবেন।

জালালাবাদ /৩৮৯৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281