place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

সেঞ্চুরি হলো না লিটনের, আউট মিরাজও

জালালাবাদ ভিউ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সেঞ্চুরিতে পৌঁছাতে লিটন দাশের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। কিন্তু ডোনাল্ড ট্রিপানোর বলে পুল করতে গিয়ে থার্ডম্যান অঞ্চলে থাকা ভিক্টর নিয়াচিকে ক্যাচ দেন তিনি।  আর একই ওভারে দ্বিতীয় বলে এলবির শিকার হয়ে মাঠ ছাড়েন নতুন ব্যাটসম্যান মেহেদী হাসান মিরাজ। 

লিটন দাশ অভিষেক টেস্ট সেঞ্চুরি পাওয়ার খুব কাছে গিয়েও পারলেন না শেষ পর্যন্ত।  জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ইনিংসে বাংলাদেশ দল যখন বিপর্যয়ে, তখন মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গী করে দারুণভাবে ব্যাট করে যাচ্ছিলেন এই ডানহাতি। ১৪৭ বলে ১৩টি চারে ৯৫ রান করেন লিটন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৮১.৩ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৯০ রান করেছে বাংলাদেশ।

এর আগে মুমিনুল হকের বিদায়ের পর দলের বিপর্যয়ে হাল ধরেন লিটন দাশ ও মাহমুদউল্লাহ রিয়াদ। এ দুজনের ব্যাটে ভর করে দলীয় ২০০ রানের দেখা পায় বাংলাদেশ।

বাংলাদেশ একাদশ
মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন।

জিম্বাবুয়ে একাদশ
ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক ও উইকেটরক্ষক), রেগিস চাকাভা, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, তিমিসেন মারুমা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো।

জালালাবাদ /৫৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281