place বাংলাদেশ বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

৮ আগস্ট মুখোমুখি মেসি- রোনালদো

খেলার সংবাদ
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৯৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। বর্তমান সময়ে এই দুইজনের ধারেকাছেও নেই কেউ। তাদের মুখোমুখি লড়াই দেখতে উদগ্রীব হয়ে থাকে ফুটবল বিশ্ব। রোনালদো যখন রিয়াল মাদ্রিদে ছিলেন তখন প্রায়ই মুখোমুখি লড়াই দেখা যেত তাদের।

রোনালদো রিয়াল ছেড়ে জুভেন্টাসে যাওয়ায় তাদের মুখোমুখি লড়াইয়ের সম্ভাবনা অনেকটাই কমে যায়। তবে এবার কিন্তু মুখোমুখি লড়াইয়ের সেই সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী আগস্ট মাসের ৮ তারিখে জোয়ান গাম্পার ট্রফিতে মুখোমুখি হবে জুভেন্টাস বনাম বার্সালোনা। যদি সেই ম্যাচে মেসি এবং রোনালদো খেলে তাহলে দেখা হয়ে যাবে তাদের। 

বার্সার মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচটি অনুষ্ঠিত হবে। এমনটিই জানিয়েছে ইএসপিএন। জুভেন্টাসের হয়ে মাঠে থাকবেন রোনালদো। অন্যদিকে, বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেও বার্সাতেই থাকবেন মেসি- এমনটা প্রায় নিশ্চিতই। ফলে ৮ আগস্টে দেখা হয়ে যেতে পারে এই দুই গ্রেটের।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281