place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

৭ বারের মতো মৌলভীবাজারের শ্রেষ্ঠ ওসি হলেন কুলাউড়ার আব্দুছ ছালেক

নুরজাহান তামান্না মৌলভীবাজার প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জুন, ২০২৩
  • ৪৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজারের কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক ৭ম বারের মত জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। বুধবার (১৪ জুন) সকালে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সম্মাননা স্মারক ও ধন্যবাদপত্র তুলে দেন ওসি মোঃ আব্দুছ ছালেকের হাতে।

জানা গেছে, পুলিশি সেবার মানবৃদ্ধি, থানায় আগত সেবা গ্রহীতাদের মানবিক ভাবে দ্রুত পুলিশি সেবা প্রদান, থানা এলাকার আইনশৃঙ্খলার উন্নতি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতার ঘটনা রোধ, খুন, মামলার পলাতক আসামীদের গ্রেফতার, চোরাইকৃত গরু উদ্ধারসহ চোর চক্রের সদস্যদের গ্রেফতার, অবৈধ মাদকদ্রব্য উদ্ধার ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, উঠান বৈঠক ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার, অধিক
হারে ওয়ারেন্ট তামিল, নারী নির্যাতন ও ইভটিজিং রোধ, দাগী অপরাধীদের গ্রেফতার, ক্লুলেস মামলার রহস্য উদঘাটনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মে ২০২৩ সালে এক বছরের মধ্যে ৭ম বারের মত মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ওসি মোঃ আব্দুছ ছালেক। পরবর্তীতে সকল থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সুপারের মধ্যে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি (অচঅ) স্বাক্ষরিত হয়। এদিকে কুলাউড়া থানার মোঃ সালাউদ্দিন মিফতা ওয়ারেন্ট তামিলে জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন।
এক প্রতিক্রিয়ায় ওসি মোঃ আব্দুছ ছালেক বলেন, আমার এ অর্জন থানা পুলিশের প্রত্যেকটি সদস্যের পরিশ্রমের ফল। মাননীয় ডিআইজি মহোদয় ও পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষায় আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। জনগনকে সর্বোচ্চ পুলিশি সেবা প্রদানে থানা পুলিশ বদ্ধ পরিকর। তিনি আরো বলেন, দুই একটি বিচ্ছিন্ন চুরি ছাড়া গত একবছরে কুলাউড়ায় কোন ডাকাতির ঘটনা ঘটেনি। এছাড়া মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার ছাড়াও গরু চুরি রোধে তৎপর থেকে কাজ করেছি। এ অর্জন আমার কুলাউড়া থানার প্রতিটি মানুষকে উৎসর্গ করলাম।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281