place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

৬ ও ৭ জানুয়ারি হরতালের সমর্থনে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল

প্রেস বিজ্ঞপ্তি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৪৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনমত তৈরির লক্ষ্যে এবং আগামীকাল ৬ জানুয়ারি সকাল ৬ টা থেকে ৮ জানুয়ারি সকাল ৬ টা পর্যন্ত বিএনপি’র ৪৮ ঘন্টার হরতাল সমর্থনে আজ শুক্রবার সন্ধ্যা ৬ ঘটিকার সময় সিলেট নগরীর মিরাবাজারে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্বে করেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও পরিচালনা করেন সদস্য সচিব শাকিল মুর্শেদ।

উক্ত মশাল মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও সদস্য বৃন্দ এবং বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ থেকে ডামি নির্বাচন বর্জন, ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে শ্লোগান দেওয়া হয়।

মশাল মিছিল পরবর্তী সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, সরকার নির্বাচনের নামে কিছু জোকারদের দিয়ে সার্কাস করছে, জনগণের শত শত কোটি টাকা বিনষ্ট করছে। বাস্তবে দেশে কোন নির্বাচন হচ্ছেনা, নির্বাচনের নামে মজলুম জনতার সাথে প্রহসন চলছে। চরম বাস্তবতা হচ্ছে এই নির্বাচনে আওয়ামী ছাড়া আর কেউ অংশ নিচ্ছে না। দেশের গণতন্ত্রকামী মজলুম জনতার সাথে এই নির্বাচনের কোন সম্পর্ক নেই। তাই আগামী রোববার এই ডামী নির্বাচন বর্জন করুন, কেউ ভোট কেন্দ্রে যাবেন না। কারন তাদের নিজেদের কামড়া কামড়িতে আপনার প্রাণও যেতে পারে। যতদিন পর্যন্ত দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা না হবে, তত দিন পর্যন্ত এই লড়াই চলবে।

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ বলেন, দেশে গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা লর জন্য বিএনপির নেতৃত্বে মুক্তিকামী সাধারণ মানুষ অসহযোগ আন্দোলন করছে। এর মধ্যেই নিজেরা গৃহপালিত প্রার্থী দিয়ে নির্বাচনের নাটক মঞ্চস্থ করছে সরকার। এমন পরিস্থিতিতে দেশকে বাঁচতে হলে এই নির্বাচনকে বর্জন করতে হবে, গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাই আসুন আমরা দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ভোটকেন্দ্রে যাওয়া থেকে বিরত থেকে হরতাল পালন করি। সময় ঘনিয়ে এসেছে, গণতন্ত্রের বিজয় অতি নিকটে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281