place বাংলাদেশ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
❰ ফেঞ্চুগঞ্জে ভরাট হওয়া খাল খনন সহ দখলমুক্ত করার দাবি এলাকাবাসীর ❰ তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত ❰ সিলেট চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ ❰ দশ দিনেও খোঁজ নেই হবিগঞ্জের নিখোঁজ মাদ্রাসা ছাত্রীর ❰ নারী ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসছেন তামিম ❰ জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী ❰ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড দাবি ❰ জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আটক ❰ আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে: সালাউদ্দিন ❰ জনপ্রতিনিধি হয়ে জীবনের শেষ সময়টুকু মানুষের সেবায় কাটাতে চান মাওলানা শেখ সাইফুল আলম সিদ্দিকী ❰ ঈদে মিলাদুন্নবী (স.) উপলক্ষে মুসলিমাবাদ ইসলামিয়া হাফিজিয়া আলিম মাদরাসার  র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত  ❰ বিয়ানীবাজার পৌরসভা ওয়েলফেয়ার ট্রাস্টের কমিটি গঠন ❰ সারের সংকট নেই, কৃত্রিম সংকট তৈরি করলে ব্যবস্থা: কৃষিমন্ত্রী ❰ মোয়াজ্জেম হোসেন সাহেদ-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটুক্তি ও অপপ্রচার, কড়া প্রতিবাদে বিএনপি নেতারা ❰ হবিগঞ্জের দায়িত্বে মুক্তাদির, মৌলভীবাজারে আরিফ, সিলেট ও সুনামগঞ্জে গউছ

১৪ বছর পর দেশে ফিরছেন সাংবাদিক ভুট্টো

রেজাউল ইসলাম শাফি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৪ বছর নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফিরেছেন সাংবাদিক আব্দুর রব ভুট্টো। আজ লন্ডন থেকে তিনি দেশে ফিরছেন। জনপ্রিয় অনলাইন শীর্ষ নিউজে কাজ করার সময় এর সম্পাদক একরামুল হক গ্রেপ্তারের পর লন্ডনে যান ভুট্টো। শীর্ষ নিউজে একটি সংবাদ প্রকাশের পরই ভুট্টোকে গ্রেপ্তারের নির্দেশ দেয়া হয়েছিল। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের আরব আমিরাতে বিলিয়ন ডলারের আবাসিক প্রকল্প নিয়ে লন্ডন বাংলা চ্যানেলে ভিডিও প্রতিবেদন প্রকাশ করার পর হাছান মাহমুদ তার আত্মীয়কে দিয়ে চট্টগ্রামের চকবাজার থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ওই মামলা এখন বিচারাধীন। আয়নাঘর নিয়ে লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমানের সাক্ষাৎকার প্রচার করে দেশ-বিদেশে আলোড়ন তৈরি করেন ভুট্টো। তার ফেসবুক, টুইটার আইডি বন্ধ করে সরকারের পক্ষ থেকে চিঠিও দেয়া হয়েছিল। সরকারকে নিয়ে কনটেন্ট প্রচারের কারণে মৌলভীবাজারের গ্রামের বাড়ি থেকে তার দুই ভাইকে তুলে নিয়ে যায় গোয়েন্দা সংস্থা। আব্দুর রব ভুট্টো জানিয়েছেন, নির্বাসিত সময়ে বাবা-মা ও শ্বশুর-শাশুড়ি হারিয়েছেন কিন্তু দেশে আসতে পারেননি।

ছাত্র-জনতার বহু ত্যাগের বিনিময়ে দেশ মুক্ত হওয়ায় এখন আসার সুযোগ হয়েছে। দেশে ফিরতে পারায় উচ্ছ্বাস কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jp-faeff433b023e5b44432