place বাংলাদেশ শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম :
হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ  ২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা, স্থগিত যেসব আসন সিলেটে তিন আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস, একটিতে এগিয়ে বিএনপি- স্বতন্ত্র প্রার্থী কম নয় সিলেট-১ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী আকমল হোসেনের প্রচার মিছিল ও পথসভা ফেঞ্চুগঞ্জে এম এ মালিকের দিনব্যাপী  গণসংযোগ ঐক্যবদ্ধ বিএনপি, রিকশায় চড়তে গেলে ফুটবলে দিতে হবে গোল! মালেকের সম্ভাবনা বেশি ডা. শফিকের ঘাটিতে কাপ পিরিচ নিয়ে জোয়ার উঠেছে সাহেদ খানের! স্পেনে অনিয়মিত অধিবাসীদের নিয়মিতকরণের ঘোষণায় দক্ষিণ এশীয় অভিবাসীদের মধ্যে স্বস্তি কুলাউড়ায় স্বতন্ত্র প্রার্থী মাওলানা সাহেদের নির্বাচনী ৩৮ দফা ইশতেহার ঘোষণা মনির আহমদ একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন যুক্তরাজ্য থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেছেন ফেঞ্চুঞ্জের নাঈম জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক জহিরুল ইসলামের বাড়িতে হামলা, অগ্নিসংযোগ! মশাহিদ আলী বালিকা মাদরাসার যেকোনো সহযোগিতায় ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকে সব সময় চেষ্টা করে যাবে – মো. ছালিক মিয়া

সুশিক্ষার পাশাপাশি শুদ্ধ আচরণচর্চা জরুরি —-মো.জাহেদুর রহমান

বালাগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৩৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বালাগঞ্জে তালামীযের আলিম ও এইচএসসি কৃতী সংবর্ধনা অনুষ্ঠিত

সুশিক্ষার পাশাপাশি শুদ্ধ আচরণচর্চা জরুরি
—-মো.জাহেদুর রহমান

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া বালাগঞ্জ উপজেলা আয়োজিত আলিম ও এইচএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান ৫ ডিসেম্বর, মঙ্গলবার, সকাল ১১টায় বালাগঞ্জ তাহফিযুল কুরআন একাডেমি মাদরাসায় অনুষ্ঠিত হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো.জাহেদুর রহমান বলেন, আত্মোন্নয়ন ও মানবতার কল্যাণে অর্জিত শিক্ষাই হলো সুশিক্ষা। পরিবার হচ্ছে এর মূল ভিত্তি তবে বিদ্যালয় হচ্ছে সুশিক্ষার প্রধান সোপান। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও পরিবেশ থেকে আমরা প্রতিদিন কিছু না কিছু শিখছি। এই জানার ও শিখার আগ্রহটা প্রবল থাকা জীবনের জন্য ও যাবতীয় কল্যাণের জন্য, যা থেকে আমরা আত্মোন্নয়ন ও আত্মশুদ্ধির প্রয়াস পাই।

উপজেলা সভাপতি মারুফ আলম তালুকদার মিজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ জুবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মো. নাসির উদ্দিন ও প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম শিহাব।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, লতিফিয়া ক্বারী সোসাইটি বালাগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক হাফিয তৌরিছ আলী, বালাগঞ্জ উপজেলা আল-ইসলাহ’র সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল করিম, সংগঠনের বালাগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মির্জা হাবিবুর রহমান ও ফেঞ্চুগঞ্জ উপজেলার সহ-প্রচার সম্পাদক সৈয়দ এহসানুল হাসান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি আফছার আলী, সহ-সাধারণ সম্পাদক আবু সালেহ হোসাইন, রেদোয়ান আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক সিজান আহমদ, মনিরুজ্জামান, সহ-প্রচার সম্পাদক জুবেল আহমদ, অফিস সম্পাদক রুহেল আহমদ, বোয়ালজুর ইউনিয়ন সাধারণ সম্পাদক হাসান আহমদ, মাহফুজ খান প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281