place বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

সিসিক নির্বাচনের প্রচারণায় আ.লীগের কেন্দ্রীয় নেতাদের জনসংযোগ

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৪৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগের সময়ে উন্নয়ন গতিশীল হয়েছে: নানক

সিলেট সিটি করপোরেশন এর নির্বাচন কে কেন্দ্র করে জমে উঠেছে প্রচার প্রচারণা। আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে সিলেট সিটি করপোরেশনের ভোট গ্রহণ।

বরাবরের মত এবারও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী দেওয়া হয়েছে। মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী।

তার সাথে আরও গুরুত্বপূর্ণ প্রার্থী হিসেবে রয়েছেন জাপা মনোনীত বাবুল। পাশাপাশি আরও বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন।

শনিবার ১৬ই জুন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী প্রার্থীর পক্ষে প্রচারে আসেন আওয়ামী লীগের বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা। এর মধ্যে ছিলন- কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সিলেটের সন্তান হিসেবে নিজ শহরেই নৌকার জন্য ভোট চাইলেন বাংলাদেশ অ্যাটলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সাবেক সহকারী এটর্নি জেনারেল এডভোকেট আব্দুর রকিব মন্টু।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নানক বলেন- আওয়ামী লীগের উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন। এই ধারাবাহিকতা রক্ষায় জনগণ অবশ্যই নৌকার প্রার্থীকে বেচে নেবে।

এড. মন্টু বলেন- আমি যেহেতু সিলেটের সন্তান সেই হিসেবে বলতে পারি সিলেটের মাটি ও মানুষের সাথে আওয়ামী লীগের একটা আত্মার টান রয়েছে। আমরা জনগণের ব্যপক সাড়া পাচ্ছি। যদিও গত দুই বারের নির্বাচনে আমরা বিজয়ী হইনি কিন্তু সরকার দলমত নির্বিশেষে উন্নয়নের জন্য অর্থ ঠিকই দিয়েছিল। কিন্তু সেই অর্থ দিয়ে কি উন্নয়ন করেছেন মেয়র তিনি নিজেই বলতে পারবেন। আমরা চাই শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ। এর জন্য আওয়ামী লীগের প্রার্থী বিজয়ী হলে তা সম্ভব বলে মনে করি।

এ সময় আরও উপস্থিত ছিলেন মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী সহ আওয়ামী লীগ – যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281