সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি থেকে পূর্ণাঙ্গ সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী।
তাকে সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এবং সিলেট ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী (নৌকার মনোনয়ন প্রত্যাশী) এডভোকেট আব্দুর রকিব মন্টু।
তিনি এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন – আমি আশাকরি সিলেটের আওয়ামী লীগের রাজনীতিকে শফিক ভাই আরও এগিয়ে নিয়ে যাবেন। তিনি একজন দক্ষ রাজনীতিবিদ। সিলেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি শফিকুর রহমান চৌধুরী।



