place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

সিলেট অঞ্চলে করোনার ফের রেকর্ড, একদিনে শনাক্ত ৮ শতাধিক, ১৭ জনের মৃত্যু

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ১০৬৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেট অঞ্চলে দিনদিন করোনার প্রভাব বিস্তার লাভ করছে গত ২৪ ঘন্টায় একদিনের শনাক্তে ফের রেকর্ড হয়েছে।

সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও। শেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে নতুন করে করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছেন আরও ৮০২ জন। যা একদিনে সিলেটে সর্বোচ্চ শনাক্ত। এই সময়ে ১৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

আজ (৩০ জুলাই) শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সিলেট বিভাগে আজ আরও ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মৃত্যু বরণ কারীদের মধ্যে সিলেট জেলার ১৪ জন এবং মৌলভীবাজার জেলার ৩ জন বাসিন্দা রয়েছেন।

এনিয়ে সিলেট বিভাগে ৬৮৪ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। তাঁদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৪৬ জন, সুনামগঞ্জে ৪৯ জন, হবিগঞ্জে ৩০ জন এবং মৌলভীবাজার জেলায় ৫৯ জন রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় শনাক্ত ৮০২ জন রোগীর মধ্যে ৪৬৪ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে সুনামগঞ্জের ১২১ জন, হবিগঞ্জের ৫১ এবং ১৬৬ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা রয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281