place বাংলাদেশ বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আনজুমানে আল ইসলাহ নিউইয়র্ক স্টেট কমিটির কাউন্সিল ও শপথ গ্রহণ 

সিলেটে বরকনে আটকে জরিমানা

সিলেট অফিস
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১০৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটে কঠোর লকডাউনের মধ্যেও বিয়ে করে বাড়ি ফেরার পথে বর ও কনেবাহী মাইক্রোবাস আটকিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমার ‘হুমায়ূন রশিদ চত্বর’ এলাকায় গাড়ি আটকে তাদেরকে এ জরিমানা করা হয়।

বরপক্ষের লোকজনের দাবি, লকডাউন ঘোষণার আগেই মমিনখলা এলাকার ওই কনের সঙ্গে বিয়ের তারিখ ধার্য করা হয়েছিল। তারিখ পেছাতে না পারায় তারা এই কঠোর লকডাউনে সীমিত পরিসরে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন। কিন্তু বিয়ে করে কনে নিয়ে নগরের ছড়ারপাড়ের বাসায় ফেরার পথে বর-কনেবাহী মাইক্রোবাসটি থামান মহানগর পুলিশের কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। ঘটনাটি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এরশাদ আলীর ভ্রাম্যমাণ আদালতকে ফোনে জানানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত এসে লকডাউন বিধিনিষেধ অমান্য করায় বর-কনেকে ১০ হাজার টাকা জরিমানা করে গাড়িটি ছেড়ে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা রঙের মাইক্রোবাসে করে লাল বেনারসি শাড়ি পরা নববধূকে নিয়ে বাসায় ফিরছিলেন বর। বর-কনেসহ গাড়িতে ৭-৮ জন যাত্রী ছিলেন। তবে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসার আগেই চালক ছাড়া ৩-৪ জন যাত্রী সটকে পড়েন।

জালালাবাদ /৫৮৯০

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281