place বাংলাদেশ শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহান মে দিবস : প্রবাসীদের শ্রম অধিকার নিশ্চিত করতে হবে – হাবিবুল ইসলাম এনাম চুরি হওয়া মুবাইল ফোন মালিকের হাতে ফিরিয়ে দিলেন সমাজকর্মী শরীফ আহমদ, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল কুলাউড়া’র ভাটেরা ইউপি নির্বাচন: মানবিক কার্যক্রম ও জনসেবায় ভোটারদের পছন্দের শীর্ষে কামাল চৌধুরী গোলাপগঞ্জে  ছিনতাইয়ের অভিযোগ কুলাউড়ায় মহান স্বাধীনতা দিবসে ‘টিম জার্নালিস্ট’-এর শ্রদ্ধাঞ্জলি কুরআন ও মক্কা মদিনার অবমাননা কারীর শাস্তির দাবিতে ভাটেরায় বিক্ষোভ মিছিল গুম হওয়া ছাত্রদল নেতা দিনারের বোনকে সংরক্ষিত আসনে দেখতে চায় সিলেটবাসী ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি কাতারের সভাপতি এনাম আবারও ভাইস চেয়ারম্যান পদে আলোচনায় মাওলানা জাহাঙ্গীর আলম মুজাহিদ প্রবাসী বাংলাদেশীদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সিরাজুল ইসলাম শাহীন মাইজগাঁও ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী নাজিমুল ইসলাম এর ঈদের শুভেচ্ছা মাওলানা হারুনুর রশীদের পক্ষ থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মারুফ আলম তালুকদার মিজু হাকালুকি হাওরে বোরো আবাদে সেচ সঙ্কট কৃষকের চোখে জল! আয়াতুল্লাহ আলী খামেনীর ইন্তেকাল আমাদের কাজগুলো যেন মানুষের কল্যাণে হয়: প্রধানমন্ত্রী তারেক রহমান কুলাউড়ায় ফরিদা রহমান ট্রাস্ট ও আলহেরা ইসলামী যুব সংঘের উদ্যোগে ইফতার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ তেজগাঁও কার্যালয়ে প্রথম অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে এবার আমরা বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি : মোমেন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ জুলাই, ২০২২
  • ৭৫৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্মরণকালের ভয়াবহ বন্যার পরও আমরা ভালো অবস্থানে আছি বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এমপি।

তিনি বলেন, আমরা ভালো অবস্থানে আছি। আজকে আমাদের খুশির দিন। খুশির দিনে যে আমরা মোটামুটি বন্যাকে পরাস্ত করেছি। বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের আমরা মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের আন্তরিকতার সঙ্গে সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।

রোববার (১০ জুলাই) সকাল ৮টায় সিলেট শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত আদায় শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বন্যা আমাদের জন্য শিক্ষা। আমি সিলেটের ছেলে। সবসময় বন্যা আসতো। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন চলে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ- এখন নদী-নালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। আগে পানি নামতে পারতো। কিন্তু খাল-বিলের ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে আমাদের ভাবতে হবে। যারা নগর পরিকল্পনাবিদ রয়েছেন তারা কীভাবে এসব মোকাবেলা করা যায় সেটা ভাবতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, জাতিসংঘ বা অন্যান্য সরকার আমাদের একটা টাকাও দেয়নি। তবে তারা কিছু সংস্থা বা পার্টনারদের মাধ্যমে দেয়। তারা যা বলে তা দেয় তা যথাযথ মানুষের কাছে পৌঁছে কিনা- আমরা তো মনিটরিং করতে পারি না। তবে আপনারা সাংবাদিকেরা এসব মনিটরিং করতে পারেন।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281