place বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

সিলেটের রাস্তায় এবার চা শ্রমিকদের আন্দোলন

মুহাম্মদ জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ৬৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটের লাক্কাতুরা, ফেঞ্চুগঞ্জের মনিপুর চা বাগান সহ ৩ টি ইউনিট আজ শনিবার সিলেটের ফেঞ্চুগঞ্জে মিছিল সহকারে মনিপুর চা বাগান থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ফেঞ্চুগঞ্জ উপজেলার মাহমুদ উস সামাদ চৌধুরী চত্বরে এবং উপজেলা পরিষদের সামনে অবরোধ কর্মসূচি ও সমাবেশ করে। সমাবেশে শ্রমিক নেতারা বলেন, আমরা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী ভোট দিয়ে আ.লীগ সরকারকে বিজয়ী করেছি। কিন্তু বর্তমান সরকার আমাদের দাবি কেন মানছেনা। আমাদের প্রতিদিন ১২০ টাকা হাজিরা আর দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির মধ্যে আমরা ৩০০ টাকা মজুরি বৃদ্ধি দাবি করছি।

সিলেটের ফেঞ্চুগঞ্জ, জুড়ী, রাজনগর, বড়লেখা, শ্রীমঙ্গল সহ সকল উপজেলায় চা শ্রমিকদের আন্দোলন অব্যাহত রয়েছে।

এদিকে গতকাল অনুষ্ঠিত শ্রমিক- মালিকপক্ষ বৈঠকের কোন সুরাহা না হওয়ার কারণে আন্দোলনের কর্মসূচি আরও বাড়বে বলে সমাবেশে জানান বক্তারা। এ সময় তাদের সাথে একাক্ততা ঘোষণা করেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সাধারণ মানুষ। বর্তমানে সিলেটের সকল চা বাগানের চা পাতা তোলার কার্যক্রম বন্ধ রয়েছে।

চা শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে সিলেটের স্থানীয় প্রশাসন এবং বাংলাদেশের শ্রম মন্ত্রনালয়ের বেধে দেওয়া ১৩৪ টাকা মেনে নেননি চা শ্রমিকদের সংগঠন সহ সাধারণ শ্রমিকরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281