place বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

সরকার প্রতিবন্ধীদের শতভাগ সুবিধা দিচ্ছে: সীমা শারমিন

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩
  • ৪৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

সরকার প্রতিবন্ধীদের শতভাগ সুবিধা দিচ্ছে: সীমা শারমিন

শেখ হাসিনার আমলে প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন হয়েছে : মো. নুরুল ইসলাম

 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় ১৮ জানুয়ারি বুধবার সকালে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সামনে প্রতিবন্ধী ব্যক্তিদের হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের মাধ্যমে ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সীমা শারমিন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার জনি রঞ্জন দে, সিলেট জেলা পরিষদের সদস্য নাহিদ হাসান চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোহিনী বেগম, ৩ নং ঘিলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর পরিচালক আব্দুল হাই নন্না, প্রতিবন্ধী অধিকার ফোরাম বাংলাদেশের আহবায়ক ও ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, ফেঞ্চুগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী বদরুল ইসলাম।

এ সময় ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী অফিসার সীমা শারমিন সাংবাদিকদের বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন ও সামাজিক অগ্রাধিকার নিশ্চিত করণের লক্ষ্যে বর্তমান সরকার বিভিন্ন কর্মসূচি নিয়েছে। যার মধ্যে সকল প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতার আওতায় নিয়ে এসেছে পাশাপাশি সরকার প্রতিবন্ধীদের শতভাগ সুবিধা দিচ্ছে।

ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম বলেন, শেখ হাসিনার সরকার প্রতিবন্ধীদের জন্য এত আন্তরিক তা কল্পনার বাইরে। সরকার প্রতিবন্ধীদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা সৃষ্টি করে যাচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281