place বাংলাদেশ রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
তরুণ প্রজন্মকে জাগতিকতার পাশাপাশি ইসলামের বুনিয়াদি শিক্ষার প্রতি যত্নবান হতে হবে সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত

সদ্য বিদায়ী তিন শীর্ষ আলেম এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল 

তিবিয়ান মাহবুব
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জুন, ২০২৩
  • ৭৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদীস নন্দিরগাঁও এর পরিচালনা কমিটির সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুল মতীন নন্দিরগ্রামী, আল্লামা মুহিব্বুল হক্ব গাছবাড়ি ও আল্লামা শায়খ ইউসূফ শ্যামপুরী (রহ.) এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দু’আ মাহফিল আজ ১১ জুন ২০২৩ ঈসায়ী রবিবার বিকাল ২ ঘটিকায় জামিয়ার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

জামিয়ার শিক্ষা সচিব ও মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ আইয়্যুব এর সভাপতিত্বে ও জামিয়ার শিক্ষক মাওলানা শামীম আহমদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়ার স্বপ্নদ্রষ্টা মুহতামীম ও মুহাদ্দিস মাওলানা রফীক আহমদ মহল্লী।

শুরুতেই মানবতার মুক্তির সনদ কালামে পাক থেকে তেলাওয়াত করেন জামিয়ার ছাত্র হাফিজ ওয়াহিদুজ্জামান সুমন।

জীবন কর্ম শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য মাওলানা রফিক আহমদ মহল্লী বলেন,” সদ্য বিদায়ী তিন শীর্ষ আলেমের শূণ্যতায় আমরা অভিভাবকহীন হয়ে পড়েছি। আমাদের বৃহৎ জৈন্তার তিন উজ্জ্বল নক্ষত্র ছিলেন তারা। তারা ছিলেন আমাদের চেতনার বাতিঘর। তাদের এই শুন্যতা কখনই পুরণ হওয়ার নয়। তাদের মৃত্যুতে আমরা রাহবার হারা হয়েছি”।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াগাঁও ক্বাদেরিয়া হান্নান ফেরুজা মাদরাসার মুহতামীম মাওলানা নেছার আহমদ, জামিয়া ইসলামিয়া দারুস সালাম দারুল হাদিস নন্দিরগাঁও এর মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন, মাওলানা ফয়েজ আহমদ, সিনিয়র শিক্ষক হাফিজ মাওলানা আতিকুর রহমান ইমরান ও মাওলানা আব্দুল মতীন নন্দিরগ্রামী রহ. এর সাহেবজাদা জনাব হেলাল আহমদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অত্র জামিয়ার শিক্ষক মাওলানা বিলাল আহমদ, মাওলানা শামীম আহমদ, মাওলানা নজরুল ইসলাম, মাষ্টার ফরিদ উদ্দীন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281