place বাংলাদেশ বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

শিক্ষাব্যবস্থায় ইসলাম না থাকলে সমাজের নৈতিকতার অবক্ষয় ঘটবে :মাওলানা আহমদ হাসান চৌধুরী

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৫৯৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, শিক্ষাব্যবস্থা এমন এক মাপকাঠি যা বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে অনন্য এক জীবনদর্শন। এদেশের শিক্ষাব্যবস্থায় পূর্বে ইসলামের নৈতিক বিষয়গুলো ছিল এবং আজীবন থাকবে তা আমরা আশাকরি। ইসলামের কোন ভূল ব্যাখ্যা যাতে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ না হয় সেজন্য সতর্ক থাকতে হবে।

 

তিনি আরও বলেন, তালামীযে ইসলামিয়া এমন এক সংগঠন যা শিক্ষাব্যবস্থা শক্তিশালী করে থাকে পাশাপাশি একজন শিক্ষার্থীকে একটি উন্নত চরিত্রে রুপান্তরিত করতে সক্ষম। এজন্য আল্লামা ফুলতলী র. যেভাবে মাদরাসা শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন সেভাবে সাধারণ শিক্ষার্থীদেরকেও উন্নত চরিত্র গঠনের জন্য তালামীযে ইসলামিয়া গঠন করেছেন। তালামীযে ইসলামিয়া যেমন ছাত্রসমাজের জন্য অগ্রণী ভূমিকা রাখছে ঠিক সেভাবে সমাজের প্রতিটি স্থরে তালামীযের কর্মীদের সুসংগঠিত হয়ে মিথ্যাচার- ফেতনা থেকে মানুষকে বিরত রাখতে হবে।

তিনি আরও বলেন – এদেশের শিক্ষাব্যবস্থায় যদি ইসলামী শিক্ষাকে বাতিল করার কোন পরিকল্পনা কোন মহল করে থাকে তাহলে তা রুখে দিতে তালামীযে ইসলামিয়ার কর্মীরাই যথেষ্ট।

তিনি আজ বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে ১০ ডিসেম্বর শনিবার সকালে উপজেলার (সাবেক বনছায়া) আল মদিনা কমিউনিটি সেন্টারে ২০২২ সালের এস এস সি ও দাখিল সমমানের পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

ফেঞ্চুগঞ্জ উপজেলা তালামীযের সভাপতি শাহীন আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জামিল আহমদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন তালামীযের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন আতহার, সিলেট জেলা আল ইসলাহর সিনিয়র সহ-সভাপতি হাফিজ তরিকুল ইসলাম তোফা, তালামীযের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ফখরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ কাউছার আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা হারুনুর রশীদ, সহ-সভাপতি আবু বকর নূরী, মশাহিদ আলী দাখিল বালিকা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছালিম আহমেদ,  সাধারণ সম্পাদক কাজী মাওলানা আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. শাহ নেওয়াজ, সিলেট জেলা পূর্ব তালামীযের সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ হোসাইন আহমদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শাহ ইয়াহিয়া আহমেদ,  সহ-প্রচার সম্পাদক মুহাম্মদ আব্দুল মালিক, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক ও দৈনিক সিলেটের সূর্য পত্রিকার সম্পাদক মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল, নির্বাহী সদস্য – হাফিজুল ইসলাম কুদ্দুস, হাফিজ বাবলু আহমেদ, ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল এম এ মাদরাসা তালামীযের সভাপতি আব্দুল মুতালিব, ফেঞ্চুগঞ্জ উপজেলা সহ-সভাপতি দেওয়ান মাহমুদ রিমন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, আব্দুল হামিদ হুমায়দী, অর্থ সম্পাদক এনামুল ইসলাম মুন্না, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সৈয়দ এহসানুল হাসান, প্রমুখ।

অনুষ্ঠানে ২০২২ সালে দাখিল ও এস এস সি পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেন অতিথিরা।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281