place বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

শাহপরান থানা বালুচর ৫৮ নং বিট এর ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মোহন আহমদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৬২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

১৯ সেপ্টেম্বর ২০২২খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় এসএমপি শাহপরান রহঃ থানাধীন বালুচর আল্ ইসলাহ্ ২ নং মসজিদ পয়েন্ট চত্বরে আয়োজিত ওপেন হাউজ ডে তে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে-শাহপরান রহঃ থানা তদন্ত অফিসার – ইন্দ্রনীল ভট্টাচার্য- বলেন, এদেশে সেবা প্রদানকারী সরকারি ও বেসরকারি নানান ধরনের সংস্থা রয়েছে; একটু অনুভব করলেই দেখবেন, অত্যন্ত সংবেদনশীল ও স্পর্শকাতর কার্যপরিধির পেশা হওয়া সত্বেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে কতটা সৎ সাহস নিয়ে, কতটা চ্যালেঞ্জ নিয়ে আপনাদের মুখোমুখি দাঁড়াই।তিনি সিলেট নগরী শাহপরান রহঃ থানাদলধীন এলাকা যাতে সুন্দর, বসবাস যোগ্য ও নিরাপত্তার সাথে জনগণ বসবাস করতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানের শুরুতে যথারীতি বিগত ওপেন হাউজ ডে তে আগত ভুক্তভোগী জনসাধারণের উত্থাপিত বিভিন্ন ধরনের সমস্যা সমাধানকল্পে শাহপরান রহঃ থানা তথা থানার দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট অফিসারগনকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে সমস্যা সমাধান কল্পে কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে, সমস্যার কতটুকু সমাধান করেছে সেই সংক্রান্তে পুঙ্খানুপুঙ্খ ভাবে একটি জবাবদিহিতামূলক বিবরণী (মিউনিট) আগত সর্বসাধারণের সামনে পাঠ করে শোনানো হয়।

এ সময় শাহপরান রহঃ থানার সেকেন্ড অফিসার স্নেহাশিস- বলেন,
ওপেন হাউজ ডে হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকল্পে জনগণের সাথে পুলিশের যোগাযোগ স্থাপনের একটি সেতুবন্ধন। তাই ওপেন হাউজ ডে তে, উত্থাপিত বিষয়গুলো আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে থাকি। এরমধ্যে আমরা তিনটি বিষয়ের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকি। ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যা শুনে তা সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
সুশীল সমাজের নেতৃবৃন্দ, সামাজিক নেতা ও জনপ্রতিনিধিদের কাছ থেকে এলাকা ভিত্তিক, সামাজিক নানান ধরনের অসংগতি ও সমস্যা শুনে সেগুলোর সমাধান কল্পে ব্যবস্থা গ্রহণ।
পুলিশ সদস্যদের বিরুদ্ধে যে কোনো অনিয়ম ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ থাকলে তা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।
অতঃপর উপস্থিত ভুক্তভোগী জনসাধারণ সভায় নানান বিষয়ে তাদের সমস্যা তুলে ধরেন।

এসময় ৫৮ নং বিট অফিসার এসআই মিজান – ভুক্তভোগীদের উত্থাপিত বিভিন্ন সমস্যা সংক্রান্তে আলোকপাত করার পাশাপাশি অপরাধ নিবারণের জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে এসে সামাজিক দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন শাহপরান রহঃ থানা এর পুলিশ অপারেশনসহ থানার সকল অফিসার ও ফোর্সবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ, কমিউনিটি পুলিশিং এর সদস্যবৃন্দ সহ থানা এলাকার সকল শ্রেণী পেশার লোকজন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281