place বাংলাদেশ বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

শাবিপ্রবির জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৯৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ(১৪ই ফ্রেব্রুয়ারি) উদযাপন করা হয়েছে। অন্যান্য বছরের মত এবারও আনুষ্ঠানিক ভাবে র‍্যালি, সমাবেশ ও কেক কাটার মাধ্যমে উদযাপন করা হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস।

সোমবার(১৪ ফেব্রুয়ারি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সকাল ১০টায় উপাচার্য ভবনের সামনে সঙ্গীত পরিবেশনের সাথে জাতীয় পতাকা উত্তোলন, ১০.১০ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ১০.২০ মিনিটে আনন্দ শোভাযাত্রা ও ১০.৩৫ মিনিটে কেক কাটা হয়।

আনন্দ শোভাযাত্রাটি উপাচার্য ভবনের সামনে থেকে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয় সেন্টারের সামনে হয়ে পুনরায় বঙ্গবন্ধু চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, প্রক্টর ইশরাত ইবনে ইসমাঈল, বিভিন্ন দপ্তর প্রধান, অনুষদের ডিনবৃন্দ, বিভাগীয় প্রধানগন ও শিক্ষক কর্মকর্তা সহ ছাত্রলীগ নেতাকর্মীরা।

উল্লেখ্য, ১৯৯১ সালের এই দিনে সিলেটের কুমারগাঁও এর আখালিয়ায় ৩২০ একর জায়গায় ৩টি বিভাগে ১২০ জন শিক্ষার্থী নিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষা কার্যক্রম শুরু হয় এই বিশ্ববিদ্যালয়ের। আজ ৩১ তম বছর পেরিয়ে ৩২ তম বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। বর্তমানে ২৮টি বিভাগ এবং ২টি ইন্সটিটিউশনের অধিনে প্রায় সাড়ে পাঁচশত শিক্ষক এবং ১২ হাজার শিক্ষার্থী রয়েছে এই বিশ্ববিদ্যালয়ে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281