place বাংলাদেশ বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন

রাসূল (সা.)-এর পদাঙ্ক অনুসরণ উভয় জগতে সফলতার চাবিকাঠি: হোসাইন মোহাম্মদ বাবু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ১৩৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় অফিস সম্পাদক শাহ হোসাইন মোহাম্মদ বাবু বলেন, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ (সা) জীবনের প্রতিটি মুহূর্ত প্রত্যেক মানুষের জন্য অনুসরণীয়। বাল্যকাল থেকে শুরু করে ওফাত পর্যন্ত রাসূল (সা.)-এর জীবনের প্রতিটি দিকই আমাদের জন্য আদর্শ। আমরা সাফল্যের শিখরে পৌঁছার জন্য সফল ব্যক্তিত্বদের অনুসরণ করি, তাঁদের জীবনী পড়ি। নিজে পড়ি, অন্যকেও তা পড়তে এবং অনুসরণ করতে বলি। যাদের সফলতার উদাহরণ টেনে সাফল্যের প্রেরণা গ্রহণ করি, তাদের সফলতা জীবনের পূর্ণাঙ্গ দিকে নয়, বরং কোন একটা নির্দিষ্ট ক্ষেত্রে তারা সফল। কিন্তু এই সফলতা তাদেরকে আমাদের গোটা জীবনের অনুসরণীয় ব্যক্তিত্ব বানিয়ে দেয়; কিন্তু যিনি সব বয়সে, সব সময়ে অনুসরণীয়, সব দিক থেকেই যিনি সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্বের অধিকারী তিনি হলেন সর্বশেষ নবী হযরত মুহাম্মদ (সা.)। যার শৈশব, কৈশোর, যৌবন-বৃদ্ধকালের প্রতিটি কথা ও কর্ম অনুকরণীয়। যিনি সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তিত্ব এবং সর্বশ্রেষ্ঠ মহামানব আমরা বিষয়টি শতভাগ মুখে স্বীকার এবং অন্তরে বিশ্বাস করলেও তাঁকে অনুসরণ করতে ভুলে যাই।

৩০ অক্টোবর, শনিবার বিকেলে মানিককোনা দারুল কেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার হলরুমে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন শাখা আয়োজিত পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে মীলাদে মোস্তফা (স.) শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিককোনা দারুল কেরাত সুন্নিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুশ শাকুর ও সংগঠনের কেন্দ্রীয় সদস্য কাওছার হামিদ সাজু।

শাখা সভাপতি এনামুল ইসলাম মুন্না’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আরিফ হোসেন’র পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের সিলেট (পূর্ব) জেলার সাধারণ সম্পাদক রুহুল হুদা চৌধুরী রাহেল।

শাখা সহ-সাধারণ সম্পাদক আবু বকর সামীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে সূচিত সেমিনারে অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিককোনা দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা হারুনুর রশিদ, সংগঠনের সিলেট (পূর্ব) জেলা সহ-প্রচার সম্পাদক আব্দুল মালিক, সদস্য শাহবাজ আহমদ সুজন, ফেঞ্চুগঞ্জ উপজেলা আল ইসলাহ’র সহ-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সংগঠনের ফেঞ্চুগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক জামিল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা (উত্তর) সাধারণ সম্পাদক রেদওয়ান হোসেন ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন আল ইসলাহ’র সভাপতি হাফিজ আব্দুশ শহীদ।

আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা সহ-সভাপতি মো. শাহজাহান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. এমাদ উদ্দীন, সহ-অফিস সম্পাদক ইকবাল হোসেন শিপলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা সহ-সভাপতি ফুয়াদ হাসান ফাহিম, ইমন আহমদ, সহ-সাধারণ সম্পাদক জাহিদ আহমদ, এনামুল হক, মাহমুদুল আলম মাহি, সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন রাহি, সহ-সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল ইমরান, সহ-প্রচার সম্পাদক মুহিবুর রহমান, আব্দুল জলিল রাবেল, অর্থ সম্পাদক বদরুল হোসেন, অফিস সম্পাদক খন্দকার আলী আকবর, সহ-অফিস সম্পাদক আমিনুল ইসলাম, এমদাদুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক তাওহীদুর রহমান, সহ-প্রশিক্ষণ সম্পাদক এমরান আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মো. আলী ফারহান, জাহিদুল ইসলাম, আরিফুর রহমান, তথ্য ও প্রযুক্তি সম্পাদক নাহিদ আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল মিজান, আদনান রহমান রোহান, সদস্য নিয়ামুল হাসান, মাহমুদুল হাসান, মাসুদ মোশারফ হাবিব, জুবায়ের আহমদ, নুর মো. রিফাত, জুবায়ের আহমদ রাহেল, সাহিদুল ইসলাম, সবুজ আহমদ, হাবিবুর রহমান, আব্দুল মজিদ, আবু ছালেখ, মাহফুজ আহমদ, জবরুল ইসলাম, মানিককোনা দাখিল মাদরাসা শাখার সভাপতি সাদিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281