place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

রাজনগর শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসায় সৌদি প্রবাসী শেখ হাবিব সংবর্ধিত

মুহাম্মদ হাবিলুর রহমান জুয়েল
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ১১৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজনগর শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া মাদরাসায় সৌদি প্রবাসী শেখ হাবিব সংবর্ধিত

ফেঞ্চুগঞ্জ উপজেলার মির্জাপুর গ্রামের সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সৌদি আরব প্রবাসী কমিউনিটি নেতা শেখ হাবিবুর রহমান হাবিবের শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসায় আগমন উপলক্ষে আলোচনা সভা, সসংবর্ধনা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে রাজনগর যাদুরগুল শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার পরিচালনা কমিটি।

৩১ জুলাই শনিবার সকালে মাদরাসার কনফারেন্স হলে আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার পরিচালক শাহ হোসাইন মোহাম্মদ বাবু’র সভাপতিত্বে ও মাদরাসার সহযোগী শিক্ষক রুকন আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাবিবুর রহমান হাবিব।

স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব বজায় রেখে অনুষ্ঠিত হওয়া সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- অতি অল্প সময়ে মাদ্রাসার অবকাঠামোর উন্নতি দেখে পরিচালনা পর্ষদের ভূয়সী প্রসংশা করেন এবং ভবিষ্যতে সকল উন্নয়নে নিজের অংশগ্রহণ অব্যাহত রাখার আশ্বাস পুনর্ব্যাক্ত করেন। তিনি মাদ্রাসার পার্শ্বে নবনির্মিত মসজিদে আবুবকর (রাঃ) (মাদ্রাসা মসজিদ) পরিদর্শন করেন এবং অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আর্থিক অনুদানের আশ্বাস প্রদান করেন। রাজনগর উপজেলার পূর্ব যাদুরগুল (মফস্বল) এলাকায় প্রতিষ্ঠিত মাদ্রাসার সার্বিক উন্নয়নে এগিয়ে আসার আহবান জানান বিত্তবান ও প্রবাসীদের প্রতি। উল্লেখ্য, উনার অর্থায়নে সর্বপ্রথম উক্ত মাদ্রাসা ও এতিমখানায় কিচেন রুম প্রতিষ্ঠিত হয়ে বোর্ডিং এর যাত্রা শুরু হয়। আলহামদুলিল্লাহ প্রায় ২৫/৩০ জন শিক্ষার্থীর অদ্যাবধি এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে উনাদের দান-খায়রাতে।

অনুষ্ঠান শেষে তিনি মাদরাসার নব নির্মিত (চলমান) হযরত আবু বকর রা. মসজিদ পরিদর্শন করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন -মাদরাসার সহযোগী পরিচালক মো. শাহ নেওয়াজ, জায়েদুল ইসলাম জায়েদ,মো. শাহজাহান ছাদী, হাফিজুল ইসলাম কুদ্দুছ, মাদরাসার শিক্ষক মাও. কয়েস আহমদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন – নজির আলী রুবেল, রাজনগর শাহজালাল লতিফিয়া ইবতেদায়ী হাফিজিয়া ও এতিমখানা মাদরাসার শিক্ষক মাওলানা শিহাব আহমদ, হাফিজ রাসেল আহমেদ, মাওলানা ইকবাল আহমেদ, সহ ইয়াবর আলী, হাবিবুর রহমান, প্রমুখ।

অনুষ্ঠানে শেখ হাবিবুর রহমান হাবিব-কে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্যরা।

উল্লেখ্য – শেখ হাবিবুর রহমান হাবিব মাদরাসার উপদেষ্টা হিসেবে নিয়মিত মাদরাসার উন্নয়ন সহ শিক্ষামূলক কাজের সাথে জড়িত রয়েছেন।

অনুষ্ঠান শেষে দো’য়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জালালাবাদ /জুয়েল /৫৭৮৯

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281