place বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

যুক্তরাজ্য প্রবাসী কামরুল আলম দুলাল দেশ সফরে আসছেন

গোলাপগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ জুলাই, ২০২২
  • ৭১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

দীর্ঘদিন পরে জন্মভূমির টানে যুক্তরাজ্য থেকে নিজ দেশে ৩ সপ্তাহের সফরে আসছেন গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাদেপাশা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য মিডল্যন্ডস আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক কামরুল আলম দুলাল।

রবিবার (১৭ই জুলাই) সকাল ১০ ঘটিকায় যুক্তরাজ্য থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে কামরুল আলম দুলাল জানান, তিনি আগামী ১৯ জুলাই পরিবার নিয়ে যুক্তরাজ্য থেকে দেশে উদ্দেশ্য রওনা হবেন এবং ২০ জুলাই দুপুর ১২ টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।

তিনি বলেন, ২ বছর পর পর নিজ মাতৃভূমিতে আসতে হয়।স্বল্প সময়ের জন্য হলেও যুক্তরাজ্য থেকে শত ব্যস্ততা দূর করে নিজ মাতৃভূমিতে আসি।পারিবারিক সিদ্ধান্ত, সুবিধা এবং জীবিকার তাগিদে পরিবার পরিজন নিয়ে যুক্তরাজ্যে স্থায়ীভাবে বসবাস করছি।সবসময় নিজের মন চায় দেশে আগমন করি নিজ মাতৃভূমির টান মন থেকে দূর হয় না।তাই আগামী ১৯ জুলাই যুক্তরাজ্য থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং ২০ জুলাই দুপুর ১২ টায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবো। দীর্ঘদিন পরে দেশে আসার প্রস্তুতি নিয়ে খুবই আনন্দিত। ইতিমধ্যে আমার অনেক শুভাকাঙ্ক্ষী এবং আমার দলীয় নেতৃবৃন্দ দেশে আগমনের খবর পেয়ে ফোন দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন তাই সবাইকে ধন্যবাদ জানাই।আমি আশাবাদী জন্মভূমিতে পৌঁছে আমার পরিবার পরিজন, নিজ এলাকার লোকজন, শুভাকাঙ্ক্ষী এবং দলীয় নেতৃবৃন্দের সাথে আনন্দ উপভোগ করবো।

তিনি আরও বলেন, বর্তমান বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্থ হয়েছে এলাকার লোকজন ও শিক্ষার্থীবৃন্দ। আমি বিগত ভয়াবহ দুর্যোগসহ করোনাকালীন সময়ে আমার এলাকার অসহায় মানুষদেরকে নিজে উপস্থিত হয়ে ও প্রবাসে থেকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি। সময় স্বল্প হলেও দেশে থাকাকালীন সময়ে এলাকার অসহায় লোকজন ও শিক্ষার্থীদের সহযোগিতা করবো।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন পরিবার নিয়ে সুস্থ ও নিরাপদে দেশে পৌঁছাতে পারি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281