place বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা’র কামিল ২০১৮-২০১৯ সেশনের দোয়া মাহফিল

মৌলভীবাজার প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ আগস্ট, ২০২২
  • ৮৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা (২০১৮-২০১৯ সেশন) কামিল শেষ বর্ষের আয়োজনে খতমে বুখারী, মীলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ আগস্ট) সকাল ১১ ঘঠিকায় মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা’র অধ্যক্ষ মুফতি মাওলানা মুহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (র.) এর সুযোগ্য ছাহেবজাদা হযরত আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) ছিলেন সকল মানুষের জন্য আদর্শ মডেল। তার জীবনাদর্শ, সাহাবা-তাবেয়ীন ও হক্কানী আউলিয়ায়ে কিরামের পথ জেনে নিজেকে আলোকিত ও সমাজকে আলোকিত করতে হবে। ইলম আল্লাহ তায়ালার পক্ষ থেকে মহান দান। এমন জ্ঞান‌ অর্জন করতে হবে যা দ্বারা মানুষ উপকৃত হয়। ইসলামি শিক্ষা সংকোচিত হয়ে যাচ্ছে,যদি ইসলামি তাহযিব-তামাদ্দুন না থাকে তবে মানুষ অধার্মিক ও অমানুষে পরিণত হবে। হালাল হারাম বিবেচনা করে হারাম মিশ্রিত খাদ্য খাওয়া থেকে বিরত থাকতে কেননা খাদ্যে হারাম দ্বারা কোন পরহেজগারী কবুল হবে না।

তিনি আরো বলেন, শিক্ষার্থীদের বিনয়ী, উত্তম আদর্শ লালন, দেশপ্রেম ও আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্ভেজাল আকিদা শিক্ষা দিয়ে যাচ্ছে টাউন কামিল মাদরাসা। নবীর (সা.) জীবনকর্ম, মা বাবার সম্মান,সততা, ন্যায় নিষ্ঠার সাথে অগ্রসর হতে হবে। পবিত্র কুরআন ও সুন্নাহর অনুসরণের মাধ্যমে মৃত্যু পর্যন্ত দ্বীনের জ্ঞান ও তাকওয়াভিত্তিক জীবনযাপন করতে হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র আলহাজ্ব ফজলুর রহমান, টাউন কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা আল ইসলাহ’র উপদেষ্টা সিরাজুল ইসলাম সিদ্দিকী, জেলা আল ইসলাহ সহ সভাপতি মাওলানা মকবুল হুসাইন খান, গভর্ণিং বডির সদস্য ফখরুল ইসলাম, শেখ নুরুল ইসলাম, টাউন কামিল মাদরাসা সহকারি অধ্যাপক মোহাম্মদ শাহজালাল, আরবি প্রভাষক মাওলানা মোহাম্মদ আব্দুল আলীম, মাওলানা মোঃ মুহিবুর রহমান, জেলা আল ইসলাহ’র যুগ্ম সম্পাদক হাফিয এনামুল হক,
বিশিষ্ট সমাজসেবক এখলাছুর রহমান

এছাড়াও উপস্থিত ছিলেন, উত্তর মোলাইম মল্লিকসরাই আলিম মাদরাসা প্রভাষক মুফতি মাওলানা রুহুল আমিন, টাউন কামিল মাদরাসা সহকারী মৌলভী মাওলানা মুতিউর রহমান, জেলা আল ইসলাহ সহ প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, মাদরাসা সাবেক শিক্ষক কয়সর বখ্স, বর্তমান শিক্ষক মাওলানা সিরাজুল ইসলাম মাসুক, মাওলানা ওহিদুজ্জামান, সদর উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক মাওলানা লিয়াকত হুসাইন, শাহ মোস্তফা (র.) দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা মীর্জা শামিম আহমদ, পশ্চিমবাজার জামে মসজিদের ইমাম হাফিয শিহাব উদ্দিন, মাওলানা আব্দুল হক, মাওলানা জুনাইদ আহমদ, মাওলানা রশীদ উদ্দিন, মাদরাসা সাবেক ছাত্র মাওলানা মোঃ মামুনুর রশীদ, মাওলানা আফছার ইবনে রহিম, মাওলানা আজিজুল ইসলাম রিয়াদ, বর্তমান ছাত্র শাহেদুল ইসলাম, মোস্তাকিম আহমদ প্রমুখ।

 

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281