place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

মৌলভীবাজারে লকডাউন দেখতে বের হওয়ায় আটক ৪৫

সাজন আহমেদ, মৌলভীবাজার থেকে
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১১৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

লকডাউন দেখতে ঘর থেকে বের হয়ে মৌলভীবাজার শহরে আটক হয়েছেন ৪৫ জন। দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন লকডাউন ও করোনাকালীন স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনে ঘর থেকে বের হওয়া এবং দোকানপাট খোলায় এই শাস্তিমূলক ব্যবস্থা।

একদিকে লকডাউন, অপরদিকে বৃষ্টি। অধিকাংশ মানুষ ঘরে। খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। তবে শহর ঘুরে দেখা গেছে একদল উৎসাহী মানুষ লকডাউন দেখতে ঘুরে বেড়াচ্ছেন। এমন ৪৫ জনকে আটক করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। তবে যারা অতি প্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন, তাদের জেরা করে ছেড়ে দেওয়া হচ্ছে।

শুক্রবার (২ জুলাই) সকাল ৯.৩০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মৌলভীবাজারের সকল উপজেলার বিভিন্নস্থানে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতের অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন ব্যক্তিকে জরিমানা করা হয়।

এদিকে মৌলভীবাজার শহরের পশ্চিমবাজার এলাকায় সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতে অভিযান চালান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অর্ণব মালাকার ও ফয়সাল মাহমুদ ফুয়াদের দুইটি টিম। অভিযানে ২৮ জন ব্যক্তিকে ১০ হাজার ২০০ টাকা জরিমানা করার পাশাপাশি ৭ জনকে আটক করা হয়। পরবর্তীতে স্বাস্থ্যবিধি প্রতিপালনের অঙ্গীকার করায় তাদের ছেড়ে দেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণকে পশ্চিমবাজার এলাকায় সহায়তা করেছেন ব্যাটেলিয়ন আনসার। এছাড়া জেলা তথ্য অফিসের মাধ্যমে সচেতনতামূলক মাইকিং করানো হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গেছে, জনগণকে স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা প্রতিপালন নিশ্চিতে পরিচালিত অভিযানে সারা জেলায় মোট ২৩ টি টিম নিয়োজিত রয়েছে।

করোনাভাইরাস প্রতিরোধে বৃহস্পতিবার ১ থেকে ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ সময় জরুরিসেবা দেয়া দফতর—সংস্থা ছাড়া সরকারি—বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল—দোকানপাট বন্ধ থাকবে। গণমাধ্যমসহ কিছু জরুরিসেবা এ বিধিনিষেধের আওতাবহির্ভূত থাকবে।

এদিকে মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৪০ শতাংশ।

জেলায় এ পর্যন্ত মোট ৩০৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। যাদের মধ্যে
মারা গেছেন ৩৫ জন। এছাড়া সুস্থ হয়েছেন ২৬৮৫ জন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281