place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

মিঠাপুকুরে একই দিনে দুই আত্মহত্যা

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩
  • ৪১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

রংপুরের মিঠাপুকুরে পৃথক দুই এলাকায় দুজন ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বুধবার দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন থেকে আব্দুল কাদের শেখ (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন বিকেলে উপজেলার রানীপুকুর ইউনিয়নে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন আরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ। উভয় ঘটনায় দুটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পায়রাবন্দের বিরাহিমপুর গ্রামের আব্দুল কাদের শেখ (৫০) প্রতিদিনের মতো তার নিজ শয়ন ঘরে ঘুমিয়ে ছিলেন। বুধবার সকাল আনুমানিক ৮টার দিকে কোন সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকতে যায় ছেলে বাঁধন ইসলাম (১৩)। কিন্তু এ সময় ঘরের তীরের সঙ্গে বাবার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে চিৎকার শুরু করে বাঁধন। পরে প্রতিবেশীরা এসে খবর দেন মিঠাপুকুর থানা পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।

এদিকে নিহতের পরিবারের দাবি, কাদের শেখ মানসিক ভারসাম্যহীন ছিলেন। গত রমজান মাসেও একবার বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

একইদিন বিকেলে খবর পাওয়া যায়, উপজেলার রানীপুকুর ইউনিয়নের নুরপুর গ্রামে আরিফা বেগম (২৫) নামে এক গৃহবধূ ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, নিহত আরিফা বেগমের প্রায় ৮ বছর আগে একই উপজেলার এক লোকের সঙ্গে বিয়ে হয়েছিল। পরে উভয়ের মাঝে বিবাহ বিচ্ছেদ হয়। এরপর আরিফা ঢাকায় চলে যান। সেখানে আরেকজনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন আরিফা। বেশ কিছুদিন ধরে ঢাকার ওই স্বামীর সঙ্গেও মনোমালিন্য চলছিল তার। স্বামীর অবহেলা থেকেই অভিমানে আরিফা আত্মহত্যা করেছেন বলে ধারণা তার পরিচিতদের। তবে, নিহত আরিফা বেগমের পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি বলে জানিয়েছে পুলিশ।

ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, দুটি ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। আব্দুল কাদের শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। আরিফার পরিবারের কোন আপত্তি না থাকায় মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়নি।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281