place বাংলাদেশ রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

মানবতার পরম বন্ধু ব্রিটেন প্রবাসী ড. নজরুল ইসলাম

রফিকুল ইসলাম মামুন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

লিখেছেন- রফিকুল ইসলাম মামুন

আজ আমি যার কথা লিখছি তিনি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিলপার গ্রামে জন্মগ্রহণকারী এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান ড. নজরুল ইসলাম।
ড. নজরুল ইসলাম এর সাথে আমার পরিচয় হওয়ার মাধ্যম হলো আমাদের এলাকায় ড. নজরুল ইসলামের নানার বাড়ি।
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মদরিছ আলী নজরুল ইসলামের নানা এবং বৃহত্তর দশগ্রামের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব প্রিয় ফজলু মিয়া ভাই নজরুল ইসলামের মামা।
ছোটবেলা থেকেই নানার বাড়ির প্রতি বেশ আসক্ত ছিলেন ড. নজরুল ইসলাম যখনই বিদেশ থেকে দেশে ফিরতেন, সবার আগে নানার বাড়িতে চলে আসতেন। সবার সাথে মিলেমিশে চলাফেরা করা ছিল নজরুল ইসলাম মামার অন্যতম গুণ।
শৈশবে নানার বাড়িতে বেশি সময় কাটানোর কারণে তিনি চারপাশের গরিব, অসহায়, নিঃস্ব, দিনমজুরদের কষ্ট নিজ চোখে দেখতেন এবং তাদেরকে দান-খয়রাত করতেন। বিশেষ করে কোন দরিদ্র পরিবারের মেয়ের বিবাহের ব্যবস্থা হলে অনেক সাহায্য করতেন যা এখনও বিদ্যমান। ড. নজরুল ইসলাম অনেক অভাবী পরিবারের জন্য ঘর নির্মাণে নগদ অর্থ দান করেছেন, বহু বিদেশ ভ্রমণকারীকে নগদ আর্থিক সহায়তা দিয়েছেন, অসুস্থ মানুষ, এতিম, দরিদ্র, রিকশাচালক এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের চিকিৎসার জন্য নগদ অর্থ দান করেছেন। তিনি শুধু নানার বাড়িতেই নয়, জন্মস্থান ছাতক উপজেলা এবং সিলেট বিভাগের বিভিন্ন স্থানে বিভিন্ন সামাজিক সংগঠনকে সহযোগিতা করে আসছেন, মসজিদ, স্কুল-কলেজ মাদরাসা, এতিম খানায় অনুদানের হাত বাড়িয়ে দিয়েছেন।
ড. নজরুল ইসলাম মানতার কল্যাণে কাজ চালিয়ে যাওয়ার জন্য তার প্রয়াত নানা হাজী মদরিছ আলী চেয়ারম্যান সাহেরের নামে গড়ে তুলেছেন মদরিছ আলী ফাউন্ডেশন যার মাধ্যমে তিনি সেবামূলক কাজ করে যাচ্ছেন।
ডাঃ. নজরুল ইসলাম তার যোগ্যতার বলে ব্রিটেনের ওয়েস্টার সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হন।
ডঃ নজরুল ইসলাম স্বপরিবারে লন্ডনে থাকেন, তবুও তিনি সাদাসিধে জীবনযাপন করতে পছন্দ করেন, খুব সহজে মানুষের সাথে মিশতে পারেন, মাঝে মাঝে কোন কিছু ভুল দেখলে একটু রেগে যান, কিন্তু আবার সহজ হয়ে যান।
মানবতার পরম বন্ধু ড. নজরুল ইসলাম, যাকে নিয়ে আমরা গর্ব করি।
আমাদের চারপাশে যারা বিভিন্ন দেশে আছেন, দেশে থেকেও যাদের আর্থিক স্থিতিশীলতা আছে তাদের প্রতি আহবাণ নজরুল ইসলামের মতো মানবতার কাজে নিজের মন-মানসিকতা গঠন করে আমরা প্রত্যেকে মানবতার বন্ধু হয়ে উঠি, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই।
আল্লাহ সুবহানাহু তায়ালা আমার প্রিয় মামা ড. নজরুল ইসলামকে সুস্থ রাখুন, তিনির হায়াতে জিন্দেগীতে বারাকাহ দান করুন, আজীবন মানবতার কল্যাণে কাজ করার মানসিকতা রাখুন… আমিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281