place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্ট এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শেখ সাইফুল ইসলাম সিদ্দিকী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৯১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

গত ২৫ শে অক্টোবর ভাটেরা সাইফুল তাহমিনা আলিম মাদ্রাসা মাঠে দিনব্যাপী মরহুম হাজী আকমল আলী সিদ্দিকী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে ২য় বারের মত ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামুল্যে ঔষধ বিতরণ সফল ভাবে সম্পন্ন। ভাটেরা, বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নের সহস্রাধিক লোকজন এখানে চিকিৎসা সেবা গ্রহণ করেন। রোগীদের ব্যবস্থাপত্রসহ বিনামূল্যে ঔষধ দেওয়া হয়েছে। সকাল ৯টা থেকে শুরু হওয়া ফ্রী মেডিকেল ক্যাম্পে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন।

সকাল ১১টায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান। ট্রাস্টের চেয়ারম্যান জুবায়ের সিদ্দিকী সেলিমের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল সিদ্দিকী খালেদের পরিচালনায় এসময় অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, কুলাউড়া পৌরসভার মেয়র অধ্যাক্ষ সিপার উদ্দিন আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল আলম সিদ্দিকী শেফুল, জেলা পরিষদের সদস্য বদরুল আলম সিদ্দিকী নানু, জেলা আওয়ামী লীগের সদস্য মো. জাকারিয়া, ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. উমেদ আলী, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি শেখ মনিরুল ইসলাম ও ভাটেরা স্টেশন বাজার বণিক সমিতির সভাপতি আকমল হোসেন তালুকদার প্রমুখ।
জনাব জুবায়ের সিদ্দিকী সেলিম বলেন, শ্রদ্ধেয় বাবা ভাটেরা ইউনিয়ন আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি মরহুম হাজী আকমল সিদ্দিকীর স্মরণে আমরা চার ভাই মানবতার কল‍্যানে কাজ করছি ও আগামীতেও করে যাব।
আমার বাবা যে পথে থেকে আমাদের মানুষ করে প্রতিষ্টিত করে গেছেন আমরাও যতদিন বেচে আছি সেই পথে জনকল্যাণে কাজ করে যাবো ইনশাআল্লাহ।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281