place বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

বড়লেখা শাহবাজপুর পূর্ব বাজার (সিএনজি)শ্রমিক নির্বাচন প্রার্থীরা ভোটারের ধারে ধারে

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ১৬৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মৌলভীবাজার বড়লেখা উপজেলার শাহবাজপুর বাজার সি এন জি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র- ২৩৫৯ এর অন্তর্ভুক্ত শাহবাজপুর পূর্ব বাজার , উপ-পরিষদের আওতাধীন স্টপিজ স্ট্যান্ড পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক পদের উপনির্বাচন আগামীকাল ৩০ অক্টোবর ২০২১ইং। অনুষ্ঠিতব্য শাহবাজপুর পূর্ব বাজার অটো রিক্সা, সিএনজি ষ্টপিজের পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বি- বার্ষিক উপনির্বাচনকে ঘিরে চলেছে ব্যাপক প্রচার প্রচারনা।আজ শুক্রবার প্রচার প্রচারনার শেষ দিন।
প্রার্থীরা নিজেদের পক্ষে সমর্থন আদায়ের জন্য সিএনজি পরিবহণ শ্রমিক ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরেছেন। নির্বাচনে ১ টি পদের জন্য ভোট লড়াইয়ে নেমেছেন ৩ জন প্রার্থী মোঃ সেলিম উদ্দিন মই মার্কা নিয়ে,ছালেহ আহমদ দোয়াত কলম নিয়ে খায়রুল ইসলাম মোটরসাইকেল প্রতিক নিয়ে।
সূত্রে জানা যায়, নির্বাচনের তফসিল ঘোষণা অনুযায়ী আগামী ৩০ অক্টোবর শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন করা হবে।
খোঁজ নিয়ে জানা গেছে, ঐতিহ্যবাহী শাহবাজপুর পূর্ব বাজার ষ্টপিজ অটো রিক্সা, সিএনজি শাহবাজপুর পূর্ব বাজার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নে মোট ভোটার সংখ্যা প্রায় ২৪০ জন। এ নির্বাচন আকর্ষণীয় ও প্রতিদ্ধন্ধিতা পূর্ণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
এ নির্বাচনের মাধ্যমে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সরাসরি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে পারবেন। তাই এ নির্বাচনকে ঘিরে প্রার্থী এবং ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। ইতিমধ্যে পোষ্টার-ব্যানার, পেষ্টুনে ছেয়ে গেছে পুরো পূর্ব বাজার সয়লাভ করেছে।
এদিকে শ্রমিক ইউনিয়নের উন্নয়নের স্বার্থে যাচাই -বাছাই করে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করা হবে বলে জানিয়েছেন ভোটাররা।
সরেজমিনে দেখা গেছে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে বাজার এলাকা। সকাল থেকে মধ্যরাত পর্যন্ত চলছে প্রার্থীদের সরব প্রচারনা। ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থী ও প্রার্থীর ঘনিষ্টজনরা চায়ের দোকান থেকে শুরু করে হোটেল রেস্টুরেন্টে তুমুল আড্ডা হচ্ছে নির্বাচন নিয়ে। সব মিলিয়ে জমে উঠেছে শাহবাজপুর পূর্ব বাজার (সিএনজি) শ্রমিক পরিবহনের নির্বাচন।
নির্বাচন কমিশন ভোট গ্রহনের সকল প্রস্তুুতি গ্রহন করছেন।নির্বাচনের শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে সবার সহযোগিতা কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281