place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

বড়লেখা পৌর শহরে যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২
  • ৮৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

জল্পনা-কল্পনার শেষ অবশেষে মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের যানজট নিরসনের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে পৌরশহরের দক্ষিণবাজার থেকে উত্তর চৌমুহনী পর্যন্ত সওজ রাস্তার ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

উচ্ছেদ অভিযানকালে সহকারি কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন, পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদারসহ পুলিশ কর্মকর্তারা ও বণিক সমিতির ব্যবসায়ি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন ধরে বড়লেখা পৌরশহরের সওজ রাস্তার ফুটপাত দখল করে অবৈধভাবে কয়েকশ’অবৈধ স্থাপনা গড়ে ওঠে।
এ কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তার ওপর অবৈধ দোকানপাঠ বসানোর কারণে সড়ক ও জনপথ বিভাগের গুরুত্বপূর্ণ রাস্তা সরু হয়ে উঠে। এতে পথচারী, যানবাহন, শিক্ষার্থীসহ নানা প্রয়োজনে শহরে আসা লোকজন চরম দুর্ভোগে পড়েন। সড়কের ভূমির ওপর নির্মিত এসব অবৈধ স্থাপনার কারণে ব্যাংক, বীমাসহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারি ও ব্যবসায়িদের কর্মস্থলে যাতায়াত দুরুহ হয়ে উঠে। প্রায় ঘটে দুর্ঘটনা। ভুক্তভোগিরা দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনা অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে অবৈধ স্থাপনা অপসারণে প্রশাসন উদ্যোগ নেওয়ায় ভুক্তভোগি মহলে স্বস্তি ফিরেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, অবৈধ স্থাপনা সরিয়ে নিতে ইতিপূর্বে শহরে প্রচারণা চালানো হয়েছে। এরপরেও দখলদাররা অবৈধ স্থাপনা সরাননি। বৃহস্পতিবার অভিযান চালিয়ে তিনি তা অপসারণ করেছেন। পুনরায় কেউ সড়কের ভূমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করলে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে জরিমানা আদায়ের পাশপাশি তা উচ্ছেদ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281