place বাংলাদেশ মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সর্বশেষ :
তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন

বড়লেখায় শ্বশুর বাড়িতে স্ত্রীকে এসিড নিক্ষেপে খুনের চেষ্টা স্বামী আটক

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় স্ত্রীর শরীরে পেট্রোল ও এসিড সংমিশ্রণ করে ঢেলে পুড়িয়ে মারার চেষ্টা করেছে পাষণ্ড স্বামী।

আজ (৪জুলাই) রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণভাগ (দঃ) ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব গাংকুল এলাকায় এ নির্মম ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ গৃহবধু পূর্ব গাংকুল এলাকার রফিক উদ্দিনের মেয়ে রহিমা বেগম (২৪)।

এ ঘটনায় গৃহবধুর পরিবারের পক্ষ হতে ঘাতক স্বামীকে একমাত্র আসামি করে বড়লেখা থানায় মামলা দায়ের করা হয়েছে। স্বামী একই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আরেগঙ্গাবাদ এলাকার মকবুল মিঞার ছেলে মোটরসাইকেল ইঞ্জিনিয়ার শিপন মিঞা (৩০) ঘটনার পর পরই পালিয়ে যায়। পরে থানা পুলিশ সাড়াশি অভিযান চালিয়ে তাকে আটক করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালবেলা রহিমার চিৎকার শুনে ঘরে এসে রহিমার শরীরে আগুন দেখে সবাই যখন আগুন নিভাতে ব্যস্ত সেই সুযোগে ঘাতক পালিয়ে যায়।রহিমার শরীরে পেট্রোল ও এসিড সংমিশ্রণ করে ঢেলে আগুন লাগিয়ে দেওয়ায় তার শরীর প্রচন্ড জলসে যায়, চুল, পরনে থাকা কাপড় ও বিছানা জ্বলে আঙার হয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বড়লেখা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফয়জুল ইসলাম উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল হাসপাতালের বার্ণ ইউনিটে জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে রহিমার বাবা রফিকুল ইসলাম বলেন, চিকিৎসক বলেছে, আমার মেয়ের শরীরের শতকরা ৮০ভাগ পুড়ে গেছে। সে বাঁচবে কিনা সন্দেহ। বর্তমানে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে মেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে।

বড়লেখা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন দেবনাথের নেতৃত্বে ঘটনাস্থলে পরিদর্শন করেছে বড়লেখা থানা পুলিশ এবং ঘটনাস্থল থেকে ছুরি, পেট্রোল ও আনুষঙ্গিক আলামত জব্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281