place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

বড়লেখায় মামা-ভাগ্না’ নামে খসাইখানায় মৃত গরুর মাংস বিক্রি

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৬৫২ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার রতুলী বাজারে ‘মামা-ভাগ্না’ নামে খসাইখানায় মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে।

 

এ ঘটনায় রবিবার সকালে স্থানীয়রা মৃত গরুর মাংস বিক্রিকালে ব্যাপক মাংস আটক করেন। এসময় মাংস বিক্রেতা দ্রুত সটকে পড়েন। দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই মাংসগুলো মাটিচাপা দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন।

 

এসময় উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ, রতুলী বাজার বণিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুল, সাবেক সাধারণ সম্পাদক ছয়দুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, জনৈক আব্দুল আজিজ উপজেলার রতুলী বাজারে দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই খসাইখানা খুলে মাংস বিক্রি করছেন। প্রায়ই পাশের বিয়ানীবাজার উপজেলার বারইগ্রাম এলাকা থেকে তিনি মৃত গরু জবাই করে কৃত্রিম রক্ত মিশিয়ে মাংস বিক্রি করেন বলে অভিযোগ উঠে। রোববার সকালে তিনি বারইগ্রাম এলাকা থেকে একটি মৃত গরু জবাই করে রতুলী বাজারে বিক্রির জন্য মাংস নিয়ে আসেন। গোপনে খবর পেয়ে স্থানীয় লোকজন তা আটক করেন।

 

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলামের নির্দেশে সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক ও সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইনের নির্দেশে উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সহিদ ঘটনাস্থলে পৌঁছে মাংস থেকে পচা দুর্গন্ধ বের হতে দেখেন। প্রাথমিক পরীক্ষায় নিয়ম বহির্ভুত জবাই ও অবৈধভাবে মাংস বিক্রয়ের বিষয়টি নিশ্চিত হন। দুপুরে সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন ভ্রাম্যামাণ আদালত চালিয়ে জব্দ পচা মাংস মাটিচাপা দেওয়ার নির্দেশ দেন।

 

সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর হোসাইন জানান, লাইসেন্স ছাড়া পশুর মাংস বিক্রির নিয়ম নেই। তাছাড়া পশু জবাইর আগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে দিয়ে পশুর স্বাস্থ্য পরীক্ষার ছাড়পত্র নিতে হয়। এক জেলায় জবাই করে অন্য জেলায় নিয়ে মাংস বিক্রি সম্পূর্ণ অবৈধ। এ মাংসের দোকানের লাইসেন্সও ছিল না। স্থানীয় লোকজন মৃত গরুর মাংস বিক্রির অভিযোগ করায় এবং প্রাণিসম্পদ কর্মকর্তার প্রাথমিক পরীক্ষায় মৃত মনে হওয়ায় মাংসগুলো মাটিচাপা দেওয়ার নির্দেশ দিয়েছেন। দোকানের মালিক পক্ষ সটকে পড়ায় জরিমানা করা যায়নি। তবে পরবর্তীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281