place বাংলাদেশ বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

বড়লেখায় চুরি মোটরসাইকেল কোম্পানীগঞ্জে উদ্ধার গ্রেফতার ১

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৬৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহর থেকে দিনে-দুপুরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্য আলমাছ উদ্দিন ওরফে সাজু (৩০)-কে পুলিশ গ্রেফতার করেছে। সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় তাকে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেউ (থানা বাজার) এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাজু কানাইঘাট উপজেলার ছোট মির্জারঘর গ্রামের মৃত আহমদ আলীর ছেলে।

বৃহস্পতিবার দুপুরে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হকের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে গ্রেফতার আলমাছ উদ্দিন ওরফে সাজু। পরে তাকে মৌলভীবাজার জেলা কারাগারে পাঠানো হয়। থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বড়লেখা পৌর শহর থেকে তৌহিদুল ইসলাম ফরহাদ নামক বড়লেখা সরকারী কলেজ ছাত্রলীগ নেতার মোটরসাইকেল চুরির ঘটনা ঘটে। ওই দিন দিবাগত রাতে ফরহাদ বড়লেখা থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে বুধবার (৭ সেপ্টেম্বর) বড়লেখা থানা পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহযোগিতায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বুরদেউ (থানা বাজার) এলাকার কাইয়ুম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অভিযান চালায়। এসময় ফরহাদের চুরি হওয়া মোটরসাইকেলের যন্ত্রাংশ খুলার সময় হাতেনাতে আলমাছ উদ্দিন ওরফে সাজুকে আটক করা হয়। সাজু পুলিশের কাছে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানার এসআই স্বপন কান্তি দাস বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার মোটরসাইকেল চোর সাজুকে আদালতে সোপর্দ করেন। সেখানে চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, ‘মোটরসাইকেল চুরির মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিলেট জেলা ডিবি পুলিশের সহায়তায় কোম্পানীগঞ্জ থেকে আলমাছ উদ্দিন ওরফে সাজুকে গ্রেফতার করা হয়। আলমাছ তার ওয়ার্কশপে চুরি হওয়ায় মোটরসাইকেলটির যন্ত্রাংশ পরিবর্তন করছিল। এসময় তাকে হাতেনাতে আটক করা হয়। আলমাছ আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরও একাধিক চোরের নাম বলেছে। এছাড়া চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিও দিয়েছে। আলমাছ মোটরসাইকেল চুরিতে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি চুরি হওয়ায় মোটরসাইকেলের যন্ত্রাংশ পরিবর্তন করে অন্যত্র বিক্রি করে।’

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281