place বাংলাদেশ বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

বড়লেখায় করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ১০৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ জুলাই) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত দুই ঘন্টাব্যাপী বড়লেখা উপজেলা পরিষদ সভাকক্ষে এই বৈঠক চলে। এতে সভাপতিত্ব করেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি খন্দকার মুদাচ্ছির বিন আলী।

সভায় করোনা সংক্রমণ প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় উপজেলার দশটি ইউনিয়ন ও সকল ওয়ার্ডে করোনা প্রতিরোধ কমিটি গঠন করা হয়। এতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের প্রধান করে ১৪ সদস্যের ইউনিয়ন কমিটি ও ইউপি সদস্যদের প্রধান করে ৯ সদস্যের ওয়ার্ড কমিটি গঠন করে দেওয়া হয়েছে।

কমিটিতে জনপ্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অন্তর্ভূক্ত করা হয়েছে। কমিটির সদস্যগণ নিজ ইউনিয়ন ও ওয়ার্ডে প্রশাসনের পাশাপাশি কঠোর লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়ন, করোনা আক্রান্তদের কোয়ারেন্টাইন নিশ্চিত করণ, সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়ন করবেন।

বৈঠকে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রত্নদীপ বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা কৃষি কর্মকর্তা দেবল সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উত্তর শহবাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, সুজানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নছিব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281