place বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সর্বশেষ :
পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার

বড়লেখায় অটোরিকশা চালককে শ্বাসরুদ্ধ করে হত্যার পর আত্মহত্যার নাটক, গ্রেফতার ৪

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ৯৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিকশা চালক ফখরুল ইসলামকে (৫৫) শ্বাসরুদ্ধ করে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজিয়েও শেষ রক্ষা হলো না খুনিদের। ঘটনার ২৪ ঘন্টার মধ্যে পুলিশ হত্যায় সম্পৃক্ততার অভিযোগে নিহতের ছেলেসহ ৪ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে, নিহত অটোরিকশা চালক ফখরুল ইসলামের ছেলে উজ্জল আহমদ, সোহাগ মিয়ার ছেলে সেলিম উদ্দিন, মুত সুনু মিয়ার ছেলে মস্তাব উদ্দিন ও বকুল মিয়ার ছেলে কবির আহমদ।
নিহতের বোন সুফিয়া বেগমের থানায় রুজু করা হত্যা মামলা সূত্রে জানা গেছে, উপজেলার ইটাউরী গ্রামের সিএনজি চালিত অটোরিকশা চালক ফখরুল ইসলামের স্ত্রী দিলারা বেগম পরপুরুষ আসক্ত চরিত্রহীন প্রকৃতির মহিলা। এ নিয়ে প্রায়ই স্ত্রীর সাথে ফখরুল ইসলামের দাম্পত্য কলহ চলছিল। ছেলে উজ্জল আহমদ মায়ের পক্ষাবলম্বন করতো। মঙ্গলবার ভোরবেলা গ্রামের সুনু মিয়ার পরিত্যক্ত বাড়ির লিচু গাছে ঝুলন্ত অবস্থায় ফখরুল ইসলামের লাশ পাওয়া যায়। নিহতের স্ত্রী, পরকিয়া প্রেমিকরা ও ছেলে আত্মহত্যার প্রচারণা চালায়। সকালে পুলিশ নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করে। এঘটনায় নিহতের বোন সুফিয়া বেগম বুধবার রাতে নিহতের স্ত্রী দিলারা বেগম, ছেলে উজ্জল আহমদ, পরকিয়া প্রেমিক সেলিম উদ্দিন, মস্তাব উদ্দিন এবং রহমত আলীর নাম উল্লেখ ও আরো কয়েকজনকে অজ্ঞাত আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহতের বোন সুফিয়া বেগম অভিযোগ করেন তার ভাইয়ের স্ত্রী দিলারা বেগম পর পুরুষে আসক্ত। তিনি তার ছেলে ও পরকিয়া প্রেমিকদের নিয়ে পরিকল্পিতভাবে তার ভাইকে শ্বাসরুদ্ধ করে হত্যার পর লেচু গাছে ঝুলিয়ে রাখে।
বড়লেখা থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার জানান, হত্যা ঘটনার ২৪ ঘন্টার মধ্যে বুধবার রাতে পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ আসামীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে গ্রেফতার আসামীদের কারাগারে পাঠানো হয়েছে। হত্যার মোটিভ উদ্ঘাটনে আসামীদের রিমান্ডে নেয়া হবে। নিহতের স্ত্রীসহ অন্যান্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281