place বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ

বড়লেখার দুই চেয়ারম্যান ও তিন মেম্বার পদপ্রার্থী প্রার্থীতা ফিরে পেলেন

ইবাদুর রহমান জাকির
  • প্রকাশের সময় : বুধবার, ১০ নভেম্বর, ২০২১
  • ১১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মৌলভীবাজারের বড়লেখার নিজবাহাদপুর ও বর্ণি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত ও এক স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফিরে পেয়েছেন।একই সাথে সাধারণ ওয়ার্ডের তিন সদস্য প্রার্থীও আপিলে মনোনয়নপত্র ফিরে পেয়েছন।শুনানি শেষে মঙ্গলবার (৯ নভেম্বর) জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ তাদের মনোনয়ন বহাল রাখেন।মনোনয়ন ফিরে পাওয়া চেয়ারম্যান প্রার্থীরা হলেন বড়লেখা উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ময়নুল হক ও বর্ণি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) আব্দুল মুহিত।অন্যদিকে সাধারণ সদস্য প্রার্থীরা হলেন বড়লেখা সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. বদরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ফয়জুর রহমান, দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুল আহাদ। প্রার্থিতা ফিরে পাওয়ার পর তাদের সমর্থকদের মধ্যে আনন্দ দেখা দিয়েছে।অপরদিকে তালিমপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) সুনাম উদ্দিনের আপিল না-মঞ্জুর হয়েছে।গত ৪ নভেম্বর যাচাই-বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের রিটার্নিং কর্মকর্তা তাদের প্রার্থিতা বাতিল করেন।২ চেয়ারম্যান ও ৩ সদস্য প্রার্থীর আপিলে প্রার্থিতা ফিরে পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদিকুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281