place বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ফেঞ্চুগঞ্জে লাশ উদ্ধার বর্ষিয়ান রাজনীতিবিদ শওকত আলী প্রথম মৃত্যু বার্ষিকী আজ কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন চিরকালঃ মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ফেঞ্চুগঞ্জে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালন এ ম্যান অফ অ্যাকশন : এ লাইফ অফ লিডারশিপ, সার্ভিস অ্যান্ড কমিউনিটি শীর্ষক কুলাউড়ায় শিক্ষক-প্রাক্তন ছাত্রীর ঘটনা নিয়ে মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের সংবাদ সম্মেলন ফ্যাসিবাদী শক্তি আর মাথা উঁচু করে দাড়াতে পারবে না : এম এ মালেক এমপি ফেঞ্চুগঞ্জের পুলিশের বিশেষ মহড়া, ঈদে শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ চেকপোস্ট অব্যাহত ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন নুরুল হোসেন খোকন ফেঞ্চুগঞ্জে পূজা উদযাপন পরিষদ এর কমিটি গঠন পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিকশা (মিশুক) শ্রমিক ইউনিয়ন

বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন: মাওলানা ফজলুল হক খান

শেখ সাইফুল সিদ্দিকী
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুলাউড়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ। উপজেলা পরিষদের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে গত ২৮ নভেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা-১ শাখার উপসচিব ড. মাসুরা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এই দায়িত্ব দেওয়া হয়। একই প্রজ্ঞাপনে তাকে আর্থিক ক্ষমতাও প্রদান করা হয়।

ফজলুল হক খান সাহেদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। এছাড়া তিনি উপজেলা আল ইসলাহ’রও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আগামীকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদ বলেন, আমার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে যতদিন মেয়াদ আছে ততদিন সততা ও নিষ্ঠার সঙ্গে এ দায়িত্ব পালন করবো। আমি সব সময় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত ছিলাম এবং আমৃত্যু মানুষের কল্যাণে সেবা করে যাব। আমার এ দায়িত্ব পালনকালে উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করতে পরিষদ থেকে উপজেলা চেয়ারম্যান সফি আহমদ সলমান পদত্যাগ করেন । পদটি শুন্য হওয়ায় ফজলুল হক খান সাহেদ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281