place বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেটের কন্ঠ ও যন্ত্রশিল্পীদের সংঘটিত করার লক্ষ্যে সিলেট মিউজিক অ্যাসোসিয়েশনের কমিটি গঠন ফেঞ্চুগঞ্জ উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও শ্রমিক কার্ড বিতরণ পবিত্র ঈদে মীলাদুন্নবী সা.উদযাপন উপলক্ষে আনজুমানে আল ইসলাহ ফ্রান্স, প্যারিস মহানগর শাখার পরামর্শ সভা ৫নং বালাগঞ্জ সদর ইউনিয়ন শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ ও অভিষেক অনুষ্ঠিত জকিগঞ্জ ফাজিল সিনিয়র মাদ্রাসা প্রাক্তন ছাত্র পরিষদের কমিটি গঠন তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫ নং ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত ফুলসাইন্দ আঞ্চলিক শাখা তালামীযের উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত আল্লাহর দয়া ছাড়া হক্বের পক্ষে থাকা অসম্ভব —ক্বারী মির্জা শফিকুল ইসলাম তালামীযে ইসলামিয়া সিলেট মহানগরীর ১৫নং ওয়ার্ড শাখার উদ্যোগে শ্রমজীবী মানুষের মাঝে রেইনকোট বিতরণ কুলাউড়ায় মানবিক সহায়তা বিতরণে অনিয়মের অভিযোগ: ভুক্তভোগী কৃষকদের মানববন্ধন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলা শাখার কাউন্সিল সম্পন্ন ফেঞ্চুগঞ্জে হাটুভাঙ্গা আলিম মাদরাসা’র প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকালে মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর শোক! কুলাউড়ায় বিজ্ঞান ও প্রযুক্তি প্রদর্শনী অনুষ্ঠিত এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন ইকবাল চৌধুরী

বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন শহীদ মনু মিয়া দিবস পালিন

ইবাদুর রহমান জাকির, বড়লেখা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুন, ২০২২
  • ৭৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিয়ানীবাজারে ঐতিহাসিক ৭ জুন শহীদ মনু মিয়া দিবস পালিত হয়েছে। আজ যথাযোগ্য মর্যাদায় শহিদ মনু মিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে এ দিবস পালন করা হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এবং ফ্রান্সের প্যারিসেও এবার শহিদ মনু মিয়া দিবস পালন করা হবে। সভায় বক্তারা শহিদ মনু মিয়ার নামে পৌর এলাকায় একটি ‘চত্বর কিংবা সড়ক’র নামকরণের দাবি জানান।

মঙ্গলবার (০৭ জুন) দুপুর ১২ টায় বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামে স্থাপিত শহিদ মনু মিয়া স্মৃতিস্তম্ভে বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদ ও এলাকার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।

এদিকে, শহিদ মনু মিয়া স্মৃতি পরিষদের সহ সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মজির উদ্দিন আনসারের সভাপতিত্বে ও সদস্য সচিব শিক্ষক-সাংবাদিক খালেদ জাফরীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, বিয়ানীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক দ্বারকেশ চন্দ্র নাথ, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়া উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান একাডেমির অধ্যক্ষ জহিরুল ইসলাম চৌধুরী, কবি ওয়ালী মাহমুদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী আব্দুল কুদ্দুছ টিটু, সাংবাদিক আবদুল ওয়াদুদ, আহমদ ফয়সাল, অধ্যাপক ফয়সল আহমদ, শিক্ষক বিধুভূষণ বৈদ্য প্রমুখ। এ সময় শহিদ মনু মিয়ার পরিবারের পক্ষে বক্তব্য রাখেন ফখরুল হুদা খান মামুন।

 

 

এর আগে, স্মৃতিস্তম্ভে শহিদ মনু মিয়া স্মৃতি পরিষদ, নয়াগ্রাম নবীন সংঘসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। পরে বিয়ানীবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ‘প্রতিবাদী’ মেয়র প্রার্থী জিএস ফারুকুল হক।

 

সভা শেষে শহিদ মনু মিয়ার রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সামাজিক ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব সাহাব উদ্দিন মাওলা।

উল্লেখ্য, বাঙালির মুক্তির সনদ তথা স্বাধিকার আন্দোলনের প্রথম শহিদ মনু মিয়া। ১৯৬৬ সালের ঐদিনে তিনি ঢাকার তেজগাঁও এ হরতাল চলাকালে পুলিশের গুলিতে শাহাদত বরণ করেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার পৌর এলাকার নয়াগ্রামে।

তথ্যমতে, ২০১৭ সালে যুক্তরাষ্ট্র প্রবাসীদের উদ্যোগে সাড়ে ৬ লক্ষাধিক টাকা ব্যয়ে মনু মিয়ার বসতবাড়িতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। এ সময়ে যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক মিসবাহ উদ্দিনের সম্পাদনায় ‘৬ দফা এবং মনু মিয়ার আত্মদান’ নামে একটি স্মারকগ্রন্থও প্রকাশিত হয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
পুরাতন খবর
© এই ওয়েভসাইটের কোন লেখা বা ছবি বিনা অনুমতিতে অন্য কোন ওয়েভসাইটে প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
jphostbd-2281